বাম জোট একটি আসনে এগিয়ে আছে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে টানা তিন বারের মুখ্যমন্ত্রী মমতা এবার হেরে গেলেন। সরকার গঠনে এগিয়ে রয়েছে ভারতীয় ক্ষমতাসীন জনতা পার্টি (বিজেপি)।

2026-05-04T12:54:55+00:00
2026-05-04T12:54:55+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
টানা তিনবারের মুখ্যমন্ত্রী মমতার পরাজয়...
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ৪ মে, ২০২৬, ১২:৫৪ পিএম   (ভিজিট : ১২০)
ফাইল ছবি
X

ফাইল ছবি

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে টানা তিন বারের মুখ্যমন্ত্রী মমতা এবার হেরে গেলেন। সরকার গঠনে এগিয়ে রয়েছে ভারতীয় ক্ষমতাসীন জনতা পার্টি (বিজেপি)।


এই বিধানসভা নির্বাচনে এখন পর্যন্ত গণনা করা ভোটের হিসাব অনুযায়ী, ১৮৭ আসনে এগিয়ে আছে বিজেপি। আর ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেস ১০৪ আসনে এগিয়ে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে সর্বশেষ পাওয়া হিসাবের ভিত্তিতে এ তথ্য জানা গেছে।


খবর অনুযায়ী কংগ্রেস একটি এবং বাম জোট একটি আসনে এগিয়ে আছে।


পশ্চিমবঙ্গ বিধানসভার আসনসংখ্যা ২৯৪টি। আজ সোমবার ২৯৩ আসনের ফলাফল ঘোষণা করা হবে। ফলতা আসনে নির্বাচন স্থগিত থাকায় আগামী ২১ মে ওই আসনে পুনর্নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। রাজ্যে বিধানসভায় সরকার গঠনের জন্য ১৪৮ আসনে জিততে হবে।


এদিকে ভারতের নির্বাচন কমিশনের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিজেপি ১০৪ আসনে এবং তৃণমূল কংগ্রেস ৬০ আসনে এগিয়ে রয়েছে।


সকাল ৮টা থেকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ভোট গণনা শুরু হয়েছে। রাজ্যজুড়ে মোট ৭৭টি ভোট গণনাকেন্দ্র খোলা হয়েছে। শুরুতেই পোস্টাল ব্যালট এবং পরে শুরু হবে ইভিএম ভোট গণনা।


পশ্চিমবঙ্গে এবার কোন দল জিতছে এবং কারা ক্ষমতায় যাচ্ছে—তা সবই স্পষ্ট হবে ভোট গণনার পর। তবে রাজ্যবাসী কার হাতে পশ্চিমবঙ্গের শাসনভার তুলে দিলেন তার একটা প্রাথমিক ধারণা স্থানীয় সময় দুপুর একটার মধ্যেই মিলতে পারে বলে মনে করা হচ্ছে। যদিও কিছু কিছু কেন্দ্রের গণনা শেষ হতে রাতও গড়িয়ে যেতে পারে।


পশ্চিমবঙ্গে এবারে মোট দুইটি দফায় ভোট গ্রহণ পর্ব হয়েছে। প্রথম দফায় নির্বাচন হয়েছে ২৩ এপ্রিল, দ্বিতীয় দফায় নির্বাচন হয় ২৯ এপ্রিল।


প্রথম দফায় যে ভোটগ্রহণ হয়েছে, এতে বেশির ভাগ জেলা বিজেপির শক্ত ঘাঁটি বলে পরিচিত। আবার দ্বিতীয় দফায় ভোটগ্রহণ হয়েছিল তৃণমূলের দুর্গ বলে পরিচিত দক্ষিণবঙ্গে।


পশ্চিমবঙ্গের সঙ্গে আজ আজ আসাম, কেরালা, তামিলনাড়ু এবং পুদুচেরি বিধানসভার নির্বাচনের গণনাও হবে। আসামে ১২৬টি আসনে, কেরালায় ১৪০ আসনে, তামিলনাড়ুতে ২৩৪ আসনে এবং পুদুচেরিতে ৩০ আসনের ফলাফল জানা যাবে আগামীকাল।




  বিষয়:   ভারত  পশ্চিমবঙ্গ  বিজেপি  সরকার  বিজেপি 



Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy