বিজেপির জয়ে কে হচ্ছেন পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী?

অনলাইন ডেস্ক

আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে এখনও পর্যন্ত বড় ব্যবধানে এগিয়ে রয়েছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। গণনার ফলাফলে দেখা গেছে, দলটি

2026-05-04T19:32:55+00:00
2026-05-04T20:02:22+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বিজেপির জয়ে কে হচ্ছেন পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী?
অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ৪ মে, ২০২৬, ৭:৩২ পিএম  আপডেট: ০৪.০৫.২০২৬ ৮:০২ পিএম  (ভিজিট : ২০২৪)
সরকার গঠন করতে যাচ্ছে বিজেপি
X

সরকার গঠন করতে যাচ্ছে বিজেপি

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে এখনও পর্যন্ত বড় ব্যবধানে এগিয়ে রয়েছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। গণনার ফলাফলে দেখা গেছে, দলটি ১৯৪টি আসনে এগিয়ে রয়েছে। অন্যদিকে, ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস ৯৪টি আসনে এগিয়ে রয়েছে। ফলে বড় ধরনের পরাজয়ের মুখে পড়েছে তারা।

ভারতের বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছে, ২৯৪ আসনের এই বিধানসভায় সরকার গঠনের জন্য অন্তত ১৪৮টি আসন প্রয়োজন।

পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধীদলীয় নেতা শুভেন্দু অধিকারীসহ বিজেপির শীর্ষ নেতারা দাবি করেছেন, বর্তমান মুখ্যমন্ত্রী মমতার রাজনৈতিক অধ্যায়ের ইতি ঘটতে চলেছে এবং রাজ্যে সরকার গঠন করতে যাচ্ছে বিজেপি।

আনন্দবাজার জানিয়েছে, ফলাফলের এই ধারা সামনে আসতেই রাজ্যজুড়ে বিজেপির নেতা-কর্মীরা বিজয় উদ্‌যাপনে মেতে উঠেছেন। পাশাপাশি সম্ভাব্য মুখ্যমন্ত্রী কে হবেন, তা নিয়েও রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নির্বাচনের আগে একাধিকবার বলেছেন, পশ্চিমবঙ্গের পরবর্তী মুখ্যমন্ত্রী হবেন একজন বাঙালি।

দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, সম্ভাব্য মুখ্যমন্ত্রীর তালিকায় যেসব নাম ঘুরে বেড়াচ্ছে, তাদের মধ্যে রয়েছেন শুভেন্দু অধিকারী, রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার, স্বপন দাশগুপ্ত এবং সাবেক সভাপতি দিলীপ ঘোষ।





Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy