প্রতিরক্ষা দেয় অ্যাপাচি হেলিকপ্টার ও মার্কিন সামরিক বিমান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইরানি হামলা উপেক্ষা করে হরমুজ প্রণালি দিয়ে পারস্য উপসাগরে প্রবেশ করেছে নৌবাহিনীর দুটি রণতরী।

2026-05-05T09:33:37+00:00
2026-05-05T09:33:37+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ঢুকেছে মার্কিন রণতরী, হরমুজ প্রণালিতে হামলায় নিহত ৫
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৫ মে, ২০২৬, ৯:৩৩ এএম   (ভিজিট : ৮১)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

সামরিক কর্মকর্তার বরাত দিয়ে মার্কিন গণমাধ্যম সিএসবি নিউজ জানিয়েছে, ইরানি হামলা উপেক্ষা করে হরমুজ প্রণালি দিয়ে পারস্য উপসাগরে প্রবেশ করেছে নৌবাহিনীর দুটি রণতরী।

এ সময় ইউএসএস ট্রাক্সটান এবং ইউএসএস মেসন রণতরী দুটি ইরানের ক্ষেপণাস্ত্র, ড্রোন ও ফার্স্ট-বোট হামলার মুখে পড়ে। তবে রণতরী দুটিকে প্রতিরক্ষা দেয় অ্যাপাচি হেলিকপ্টার ও মার্কিন সামরিক বিমান।

হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের হামলার শিকার নৌযানগুলো আইআরজিসি সংশ্লিষ্ট নয় বরং বেসামরিক স্পিডবোট ছিল, এমন দাবি করেছে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম তাসনিম নিউজ এজেন্সি। পণ্য ও যাত্রীবাহী জাহাজগুলোতে মার্কিন এই হামলা পাঁচ বেসামরিক নিহত হয়েছেন বলে জানানো হয়েছে প্রতিবেদনে।

এর আগে সোমবার মার্কিন সামরিক বাহিনীর কেন্দ্রীয় কমান্ড সেন্টকম জানায়, সি হক এবং অ্যাপাচি অ্যাটাক হেলিকপ্টার ব্যবহার করে ছয়টি ইরানি নৌকাকে ধ্বংস করা হয়েছে।

তবে ইরানি কর্মকর্তার বরাত দিয়ে তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, নৌযানগুলো ইরানের সামরিক বাহিনীর নয়। ওমানের উপকূলবর্তী খাসাব থেকে ইরানের উপকূলের দিকে পণ্য ও যাত্রী পরিবহনের সময় দুটি ছোট নৌযান হামলার শিকার হয়েছে। খবর পেয়ে তদন্ত শুরু করেছে ইরানি কর্তৃপক্ষ।

এই তাড়াহুড়ো এবং আনাড়ি আচরণের কারণ আইআরজিসির ফাস্ট-বোট অপারেশন নিয়ে তাদের অতিরিক্ত ভয়, বলেছেন ওই ইরানি কর্মকর্তা।




  বিষয়:   সামরিক  গণমাধ্যম  ইরান 



Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy