প্রকাশ: মঙ্গলবার, ৫ মে, ২০২৬, ১২:৪৪ পিএম (ভিজিট : ১৬৭)

X
দাগনভূঞায় পিএফএস কংগ্রেস অনুষ্ঠিত
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর দাগনভূঞা উপজেলা কর্তৃক আয়োজিত পার্টনার প্রকল্পের আওতায় পার্টনার ফিল্ড স্কুল এর সদস্য ও নন-সদস্যদের নিয়ে স্টার রেডিসন চাইনিজ রেস্টুরেন্ট ও কনভেনশন হলে একটি পিএফএস কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৪ মে) অনুষ্ঠিতব্য অনুষ্ঠানে উপ সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার লুৎফুল হায়দার ভুঁইয়া'র সঞ্চালনায় উপজেলা কৃষি অফিসার কৃষবিদ মোঃ কামরুজ্জামান এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ফেনী জেলার উপ পরিচালক মোহাম্মদ আতিক উল্লাহ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহিদুল ইসলাম।
উক্ত অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রশাসকবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ, মুক্তিযোদ্ধা, গণমাধ্যমকর্মী, সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ শাহাদাত হোসেন উপসহকারী কৃষি কর্মকর্তা সুলতানা মারজাহান আক্তার, মোহাম্মদ সালেহ উদ্দিন, আব্দুল্লাহ আল মারুফ, মোহাম্মদ আমির উদ্দিন, মোঃ সাইফুল ইসলাম, ফাহিম উদ্দিনসহ উপজেলার উপজেলা বিভিন্ন ইউনিয়ন থেকে আগত পিএফএস সদস্য ও নন পিএফএস সদস্যসহ শতাধিক ব্যক্তিবর্গ এতে অংশগ্রহণ করেন।