বাঁশখালীতে জেলেদের মাঝে ভিজিএফের চাল বিতরণ

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি

সারাবাংলা

চট্টগ্রামের বাঁশখালীতে নিবন্ধিত জেলেদের মাঝে সরকারি মানবিক খাদ্য সহায়তা কর্মসূচির অংশ হিসেবে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে।মঙ্গলবার (৫

2026-05-05T12:51:20+00:00
2026-05-05T12:51:20+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
বাঁশখালীতে জেলেদের মাঝে ভিজিএফের চাল বিতরণ
বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৫ মে, ২০২৬, ১২:৫১ পিএম   (ভিজিট : ২৩১)
বাঁশখালীর সরলে ইউনিয়নের জেলেদের মাঝে ভিজিএফের চাল বিতরণ
X

বাঁশখালীর সরলে ইউনিয়নের জেলেদের মাঝে ভিজিএফের চাল বিতরণ

চট্টগ্রামের বাঁশখালীতে নিবন্ধিত জেলেদের মাঝে সরকারি মানবিক খাদ্য সহায়তা কর্মসূচির অংশ হিসেবে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে।  
মঙ্গলবার (৫ মে) সকাল ১০টায় বাঁশখালী উপজেলার সরল ইউনিয়নের নিবন্ধিত ১ হাজার ৫৩ জন জেলেদের মাঝে এই চাল বিতরণ করা হয়। চাল পেয়ে উপকারভোগী জেলেরা সন্তোষ প্রকাশ করেন এবং সরকারের এ উদ্যোগকে স্বাগত জানান।

জানা যায়, মৎস্য সম্পদের সুরক্ষা ও মাছের বংশবিস্তারের জন্য বঙ্গোপসাগরে ৫৮ দিনের নিষেধাজ্ঞা চলাকালীন সময়ে জেলেদের বিকল্প আয়ের সুযোগ না থাকায় তাদের সহায়তা দিতেই সরকার মানবিক খাদ্য সহায়তা কর্মসূচি বাস্তবায়ন করছে। এই কর্মসূচির আওতায় থাকা প্রতিজন জেলেকে ৮৭ কেজি করে চাল প্রদান করা হয়েছে।

এ সময় ভিজিএফের চাল বিতরণকালে উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা তৌসিব উদ্দিন, ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রোকসানা আকতার, ইউপি সচিব হারুনুর রশিদ, ইউপি সদস্য তৈয়ব, নুরুন্নবী, সেলিম, আলমগীর, শাহেদ প্রমুখ।

এ সময় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা তৌসিব উদ্দিন বলেন, 'জেলেদের জীবিকা রক্ষায় সরকার সবসময় পাশে রয়েছে। নিষেধাজ্ঞার সময় যাতে জেলেরা কষ্টে না পড়ে, সেজন্য জেলেদের নিয়মিত খাদ্য সহায়তা দেওয়া হচ্ছে।'#






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy