আড়াইহাজারে মা বাবাকে মারধরের অভিযোগে ছেলের কারাদন্ড

আড়াইহাজার ( নারায়ণগঞ্জ) প্রতিনিধি

সারাবাংলা

নারায়ণগঞ্জের আড়াইহাজারে মাদকসেবী কর্তৃক মা বাবাকে মারধর ও ঘরের আসবাবপত্র ভাংচুরের অভিযোগে ভ্রাম্যমান আদালতে পারভেজ খান (২৫) নামে

2026-05-05T16:27:38+00:00
2026-05-05T16:28:56+00:00
শুক্রবার ৭ আগস্ট ২০২৬ ২৩ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার ৭ আগস্ট ২০২৬
   
আড়াইহাজারে মা বাবাকে মারধরের অভিযোগে ছেলের কারাদন্ড
আড়াইহাজার ( নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৫ মে, ২০২৬, ৪:২৭ পিএম  আপডেট: ০৫.০৫.২০২৬ ৪:২৮ পিএম  (ভিজিট : ১২০)
প্রতীকী ছবি
X

প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের আড়াইহাজারে মাদকসেবী কর্তৃক মা বাবাকে মারধর ও ঘরের আসবাবপত্র ভাংচুরের অভিযোগে ভ্রাম্যমান আদালতে পারভেজ খান (২৫) নামে এক যুবককে দুই মাসের কারাদন্ড প্রদান করেছে।

মঙ্গলবার (৫ মে) দুপুরে উপজেলা নর্বিহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. আসাদুর রহমান এ সাজা প্রদান করেন।

সাজা প্রাপ্ত পারভেজ খান উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের বিনাইরচর এলাকার মোশারফ খানের ছেলে।

 
জানা গেছে, পারভেজ একজন মাদকসেবী। সে প্রায় সময় মাদকের টাকার জন্য বাবা মা সহ পরিবারের অন্যান্য সদস্যদেরকে মারধর করে এবং ঘরের আসবাপত্র ভাংচুর করে। গত ৩০ এপ্রিল মাদকের টাকার জন্য মারধরের শিকার হয়ে বাবা মা উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে একটি লিখিত অভিযোগ দেন।

মঙ্গলবার সকালেও সে মাদকের টাকার জন্য মা বাবাকে মারধর ও ঘরের আসবাপত্র ভাংচুর করে। এ সংবাদ পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে পুলিশ তাকে ধরে আনলে ভ্রাম্যমান আদালত এ সাজা দেয়। তাকে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy