পাবনায় আবাসিক হোটেলে মিলল নারীর গলাকাটা লাশ

স্টাফ রিপোর্টার, পাবনা

সারাবাংলা

পাবনা শহরের লাকী বোর্ডিং নামের একটি আবাসিক হোটেল থেকে মঙ্গলবার দুপুরে অজ্ঞাতনামা নারীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

2026-05-05T19:17:41+00:00
2026-05-05T19:17:41+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
পাবনায় আবাসিক হোটেলে মিলল নারীর গলাকাটা লাশ
স্টাফ রিপোর্টার, পাবনা
প্রকাশ: মঙ্গলবার, ৫ মে, ২০২৬, ৭:১৭ পিএম   (ভিজিট : ৭৬)
আবাসিক হোটেলে মিলল নারীর গলাকাটা লাশ
X

আবাসিক হোটেলে মিলল নারীর গলাকাটা লাশ

পাবনা শহরের লাকী বোর্ডিং নামের একটি আবাসিক হোটেল থেকে মঙ্গলবার দুপুরে অজ্ঞাতনামা নারীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় হোটেলের মালিক ও কর্মচারীরা পালিয়ে যাওয়ায় রহস্য আরও ঘনীভূত হয়েছে।

স্থানীয়রা জানান, হোটেলের একটি কক্ষ থেকে দুর্গন্ধ বের হলে আশপাশের লোকজনের সন্দেহ হয়। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে তারা ঘটনাস্থলে গিয়ে কক্ষের দরজা ভেঙে ভেতর থেকে এক নারীর গলাকাটা মরদেহ উদ্ধার করে।

পুলিশ জানায়, নিহত নারীর পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা যায়নি। তার বয়স আনুমানিক ২৫ থেকে ৩০ বছর হতে পারে। মরদেহের গলায় গভীর ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে, যা দেখে ধারণা করা হচ্ছে তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। ঘটনার পর থেকেই হোটেলটির মালিক ও কর্মচারীদের কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না। হোটেলটি বন্ধ অবস্থায় রয়েছে। এতে করে হত্যাকাণ্ডের সঙ্গে তাদের সম্পৃক্ততার সন্দেহ করছে পুলিশ।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল হোসেন জানান, ঘটনাস্থল থেকে পুলিশ আলামত সংগ্রহ করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হোটেল কর্তৃপক্ষ পলাতক থাকায় তাদের খুঁজে বের করার চেষ্টা করছে পুলিশ। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy