মান্দায় জেন্ডার ইকুয়ালিটি ক্লাইমেট ট্রান্সফর্মস অ্যাকশন প্রকল্পের মতবিনিময়

মান্দা (নওগাঁ) প্রতিনিধি

সারাবাংলা

নওগাঁর মান্দায় জেন্ডার ইকুয়ালিটি ক্লাইমেট ট্রান্সফর্মস অ্যাকশন (গেটকা) প্রকল্পের আওতায় ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে এক মতবিনিময় সভা

2026-05-05T20:37:37+00:00
2026-05-05T20:37:37+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মান্দায় জেন্ডার ইকুয়ালিটি ক্লাইমেট ট্রান্সফর্মস অ্যাকশন প্রকল্পের মতবিনিময়
মান্দা (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৫ মে, ২০২৬, ৮:৩৭ পিএম   (ভিজিট : ৭০)
মতবিনিময় সভা
X

মতবিনিময় সভা

নওগাঁর মান্দায় জেন্ডার ইকুয়ালিটি ক্লাইমেট ট্রান্সফর্মস অ্যাকশন (গেটকা) প্রকল্পের আওতায় ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৫ মে) বেলা ১১টার দিকে উপজেলার পরানপুর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। বরেন্দ্রভূমি সমাজ উন্নয়ন সংস্থা (বিএসডিও) ও ওয়েভ ফাউন্ডেশনের যৌথ আয়োজনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পরানপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আতাউর রহমান। জেন্ডার সমতা ও জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় স্থানীয় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির ভূমিকা নিয়ে সভায় বিস্তারিত আলোচনা করা হয়।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সদস্য কমলা ও সাদিয়া আফরিন, ইউপি সদস্য হাফিজুর মল্লিক, কামরুজ্জামান, প্রদীপ সরকার, তাইজুল ইসলাম ও ফরহাদ আলী। এছাড়াও সভায় উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের হিসাব সহকারী জনি আহমেদ, উদ্যোক্তা রুবেল হোসেনসহ গেটকা প্রকল্পের প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট আব্দুল লতিফ ও নাহিদা খাতুন প্রমুখ।

সভায় জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় নারী ও পুরুষের সম-অংশগ্রহণ নিশ্চিতকরণ এবং স্থানীয় পর্যায়ে দুর্যোগ ঝুঁকি হ্রাসে বিভিন্ন পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy