রায়গঞ্জে বোরো ধান সংগ্রহ শুরু

সিরাজগঞ্জ প্রতিনিধি

সারাবাংলা

চলতি বোরো মৌসুমে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় সরকারি ধান সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। এ কার্যক্রমের আওতায় কৃষকদের নিকট থেকে

2026-05-05T20:57:35+00:00
2026-05-05T20:57:35+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
রায়গঞ্জে বোরো ধান সংগ্রহ শুরু
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৫ মে, ২০২৬, ৮:৫৭ পিএম   (ভিজিট : ১৩৪)
রায়গঞ্জে বোরো ধান সংগ্রহ শুরু
X

রায়গঞ্জে বোরো ধান সংগ্রহ শুরু

চলতি বোরো মৌসুমে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় সরকারি ধান সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। এ কার্যক্রমের আওতায় কৃষকদের নিকট থেকে সরকার কর্তৃক নির্ধারিত মূল্যে ধান ক্রয় করা হবে।

মঙ্গলবার (৫ মে) দুপুরে উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, আগামী ১৫ মে থেকে ২৫ মে ২০২৬ পর্যন্ত উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে আবেদন করা যাবে। সরকার প্রতি কেজি ধানের মূল্য ৩৬ টাকা নির্ধারণ করেছে।

নীতিমালা অনুযায়ী, একজন কৃষক সর্বোচ্চ ৩ মেট্রিক টন ধান সরকারি খাদ্য গুদামে বিক্রি করতে পারবেন।

আবেদনের শর্ত হিসেবে কৃষকদের জাতীয় পরিচয়পত্র, কৃষি সহায়ক কার্ডের ফটোকপি, নিজস্ব মোবাইল নম্বর এবং সোনালী ব্যাংক বা অগ্রণী ব্যাংকের চান্দাইকোনা শাখায় সক্রিয় ব্যাংক হিসাব থাকতে হবে। যাদের ব্যাংক হিসাব নেই, তাদের সংশ্লিষ্ট ব্যাংক শাখায় নতুন হিসাব খুলে আবেদন সম্পন্ন করতে হবে।

রায়গঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মমিনুল ইসলাম জানান, বর্তমানে সরকারি ধান সংগ্রহ কার্যক্রমে অনলাইন আবেদন প্রক্রিয়া চলমান রয়েছে। তবে অনেক কৃষকের মধ্যে এ বিষয়ে কিছুটা অনীহা দেখা যাচ্ছে। তিনি বলেন, কৃষকদের উদ্বুদ্ধ করতে কৃষি অফিস নিয়মিত প্রচার-প্রচারণা চালাচ্ছে এবং মাঠ পর্যায়ে সরাসরি যোগাযোগ করা হচ্ছে। সরকারের ন্যায্যমূল্য ও নিরাপদ বিপণন সুবিধা সম্পর্কে সচেতনতা বাড়িয়ে বেশি সংখ্যক কৃষকের অংশগ্রহণ নিশ্চিত করার চেষ্টা চলছে।

তিনি আরও জানান, এবারের মৌসুমে উফশী জাতের বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে চলতি মাসের মধ্যেই মাঠের সব ধান ঘরে তোলা সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা খাদ্যশস্য সংগ্রহ কমিটির সভাপতি সংশ্লিষ্ট কৃষকদের নির্ধারিত সময়ের মধ্যে আবেদন সম্পন্ন করার আহ্বান জানিয়েছেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy