প্রকাশ: মঙ্গলবার, ৫ মে, ২০২৬, ৯:১৯ পিএম (ভিজিট : ৭৭)

X
উখিয়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প
কক্সবাজার জেলার অন্তর্গত উখিয়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের আতংক রোহিঙ্গা সশস্ত্র সন্ত্রাসী বাহিনী হালিম গ্ৰুপের প্রধান হালিমকে আরসা সন্ত্রাসীরা গুলি করে হত্যা করেছে।
মঙ্গলবার সন্ধ্যার সময় কক্সবাজার জেলার অন্তর্গত উখিয়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প -৭ ও ক্যাম্প-৮ ডাব্লিউ এর মাঝামাঝি তজ্জা ব্রিজ সংলগ্ন এলাকায় রোহিঙ্গা সশস্ত্র সন্ত্রাসী বাহিনী হালিম গ্ৰুপের প্রধান হালিমকে আরসা সন্ত্রাসীদের একটি গ্ৰুপ হামলা চালিয়েছে এসময় হালিম গ্ৰুপের প্রধান হালিম গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয় পরে তাকে সেখান থেকে উদ্ধার করে এমএসএফ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সন্ত্রাসী বাহিনীর প্রধান হালিম ইতিপূর্বে রোহিঙ্গা সশস্ত্র সন্ত্রাসী বাহিনীর প্রধান নবী হোসেনের গ্ৰুপের সেকেন্ড ইন কমান্ড ছিলেন। পরে নবী হোসেনে বাংলাদেশ সরকারের প্রশাসনের হাতে গ্ৰেফতার হলে এই হালিম হয়ে উঠে রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের আতংক এবং নবী হোসেনকে বাদ দিয়ে গড়ে তুলে তার সাম্রাজ্য হয়ে যায় উক্ত গ্ৰুপের প্রধান রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের বিভিন্ন সাধারণ সদস্যদের মুখে শোনা যায় নবী হোসেন জেল থেকে এসে রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে দীর্ঘদিন থাকলেও এই হালিম আর তাকে গ্ৰুপের প্রধান হিসেবে মেনে নেয়নি এবং এই হালিম তার সাম্রাজ্য নিয়ে সেই নিজেই লিড দিয়ে যাচ্ছিল উক্ত সশস্ত্র বাহিনীকে।
সাধারণ রোহিঙ্গা শরণার্থীদের উপর চালিয়েছে অমানবিক নির্যাতন যা নিজেদের কওমের উপর আগে কখনও কেউ চালায়নি এভাবে। রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে যত অবৈধ ইয়াবা, অস্ত্র, ও বিভিন্ন অপকর্মের লিড দিতেন এই হালিম গ্ৰুপের প্রধান হালিম। তার এই সন্ত্রাসী কর্মকাণ্ডে তাদেরই গ্ৰুপের অনেকের কাছে হয়ে উঠে সেই ভিলেন সৃষ্টি হয় গ্ৰুপিং উক্ত গ্ৰুপিং চলতে চলতে এক পর্যায়ে হত্যার মতো সহিংসতায় পরিনত হয়ে পড়েছে অবশেষে তাদেরই গ্ৰুপের গ্ৰুপিং এ প্রাণ গেল হালিম গ্ৰুপের প্রধান হালিমের এরা সবাই রোহিঙ্গা সশস্ত্র সন্ত্রাসী আরসার সদস্য।
জানা যায় আজ সন্ধ্যা আনুমানিক ৭:০০, ঘটিকার সময় আরসার একটি সশস্ত্র টীম রোহিঙ্গা সশস্ত্র সন্ত্রাসী হালিমকে লক্ষ্য করে গুলি করে এসময় হালিম গুলিবিদ্ধ হয় পরে সেখান থেকে তাকে উদ্ধার করে এমএসএফ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। আরসা সন্ত্রাসীদের মধ্যে যাদেরকে গুলি করতে দেখা গেছে তাদের মধ্যে একজন মাওলানা আবু বক্কর, ও সিরাজ নামের দুইজনকে চিহ্নিত করেছে প্রত্যক্ষদর্শীরা।
তারা বলেন, আরসার সশস্ত্র সন্ত্রাসী বাহিনীর ১০/১২ জনের একটি টীম হঠাৎ এসে তজ্জা ব্রিজের কাছাকাছি এলাকায় এসে হালিম গ্ৰুপের প্রধান হালিমকে লক্ষ্য করে গুলি ছোড়ে এলোপাথাড়ি পরে অতর্কিত অবস্থায় পড়ে গিয়ে হালিম নিজেকে সেইভ করতে পারেনি এবং গুলিবিদ্ধ হয়ে যায় পরে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এই ঘটনা নিয়ে রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে থমথমে পরিস্থিতি বিরাজ করছে বলে জানান সাধারণ রোহিঙ্গা শরণার্থীরা।
ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে ও পরিবেশ স্বাভাবিক করেছেন রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে কর্মরত এপিবিএন পুলিশের সদস্যরা বলেছেন দায়িত্বরত এপিবিএন পুলিশের কর্মকর্তা।