ডিসি সম্মেলনে মুকসুদপুরের মোহাম্মদ আশেক হাসান সাগর

মো: নিয়ামুল ইসলাম, মুকসুদপুর

সারাবাংলা

২০২৬ সালের ৩ মে থেকে রাজধানী ঢাকায় শুরু হওয়া চার দিনব্যাপী জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন ৬ মে পর্যন্ত

2026-05-05T22:03:24+00:00
2026-05-05T22:20:51+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
ডিসি সম্মেলনে মুকসুদপুরের মোহাম্মদ আশেক হাসান সাগর
মো: নিয়ামুল ইসলাম, মুকসুদপুর
প্রকাশ: মঙ্গলবার, ৫ মে, ২০২৬, ১০:০৩ পিএম  আপডেট: ০৫.০৫.২০২৬ ১০:২০ পিএম  (ভিজিট : ১৭০)
ডিসি সম্মেলনে মুকসুদপুরের মোহাম্মদ আশেক হাসান সাগর
X

ডিসি সম্মেলনে মুকসুদপুরের মোহাম্মদ আশেক হাসান সাগর

২০২৬ সালের ৩ মে থেকে রাজধানী ঢাকায় শুরু হওয়া চার দিনব্যাপী জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন ৬ মে পর্যন্ত চলবে। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এ সম্মেলনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

উদ্বোধনের দিন সকাল সাড়ে ১০টায় প্রধানমন্ত্রী সচিবালয় থেকে হেঁটে ওসমানী স্মৃতি মিলনায়তনে পৌঁছান এবং আনুষ্ঠানিকভাবে সম্মেলনের কার্যক্রম শুরু করেন।

এবারের সম্মেলনে দেশের ৮টি বিভাগের বিভাগীয় কমিশনার এবং ৬৪ জেলার জেলা প্রশাসকরা অংশগ্রহণ করছেন। এদিকে গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার গোপিনাথপুর গ্রামের কৃতী সন্তান ও যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান সাগরসহ অন্যান্য জেলার সম্মানিত জেলা প্রশাসকবৃন্দ। 

মাঠ প্রশাসন ও কেন্দ্রীয় সরকারের মধ্যে কার্যকর সমন্বয় জোরদার করা, সরকারি নীতি ও উন্নয়ন কর্মসূচির বাস্তবায়ন ত্বরান্বিত করা এবং জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদানই এই সম্মেলনের প্রধান উদ্দেশ্য।

এবারের সম্মেলনে মোট ৩৪টি কার্য-অধিবেশনে ৪৯৮টি প্রস্তাব নিয়ে আলোচনা করা হচ্ছে। পূর্বে মাঠ প্রশাসন থেকে প্রাপ্ত ১,৭২৯টি প্রস্তাবের মধ্য থেকে যাচাই-বাছাই শেষে এসব প্রস্তাব চূড়ান্ত করা হয়। এর মধ্যে সর্বোচ্চ ৪৪টি প্রস্তাব স্বাস্থ্যসেবা বিভাগ সম্পর্কিত।

সম্মেলনে বিদ্যুৎ, স্বাস্থ্যসেবা, আইন-শৃঙ্খলা রক্ষা এবং প্রশাসনিক দক্ষতা বৃদ্ধিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা ও নির্দেশনা প্রদান করা হচ্ছে, যা মাঠ পর্যায়ে সরকারি কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করতে সহায়ক হবে।

মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, সম্মেলন চলাকালে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকরা রাষ্ট্রপতি, জাতীয় সংসদের স্পিকার এবং প্রধান বিচারপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করবেন। এসব বৈঠকের মাধ্যমে মাঠ প্রশাসনের কার্যক্রম পরিচালনায় উচ্চপর্যায়ের দিকনির্দেশনা গ্রহণ করা হবে।

এছাড়াও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি), নির্বাচন কমিশনের অন্যান্য সদস্যবৃন্দ এবং দুর্নীতি দমন কমিশনের (দুদক) সঙ্গে পৃথক কার্য-অধিবেশন অনুষ্ঠিত হবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy