গুরুদাসপুরে আইনশৃঙ্খলা পরিস্থির চরম অবনতি

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি

সারাবাংলা

নাটোরের গুরুদাসপুরে আইন শৃঙ্খলার চরম অবনতি। ডাকাতি ও ছিনতাইয়ের মতো ঘটনা ঘটছে একটার পর একটা।বুধবার (৬ মে) ভোর

2026-05-06T15:10:14+00:00
2026-05-06T15:10:14+00:00
শুক্রবার ৭ আগস্ট ২০২৬ ২৩ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার ৭ আগস্ট ২০২৬
   
গুরুদাসপুরে আইনশৃঙ্খলা পরিস্থির চরম অবনতি
গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৬ মে, ২০২৬, ৩:১০ পিএম   (ভিজিট : ৪১৩)
আইনশৃঙ্খলা পরিস্থির চরম অবনতি, প্রকাশ্যে অস্ত্র ঠেকিয়ে ডাকাতি-ছিনতাই
X

আইনশৃঙ্খলা পরিস্থির চরম অবনতি, প্রকাশ্যে অস্ত্র ঠেকিয়ে ডাকাতি-ছিনতাই

নাটোরের গুরুদাসপুরে আইন শৃঙ্খলার চরম অবনতি। ডাকাতি ও ছিনতাইয়ের মতো ঘটনা ঘটছে একটার পর একটা। 

বুধবার (৬ মে) ভোর চারটার দিকে গুরুদাসপুর পৌর শহরের বিলচলন শহীদ সামসুজ্জোহা কলেজের সামনের রাস্তায় প্রকাশ্যে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ইমাম মাহফুজ আলম ও ব্যবসায়ী আনছু ও জাহের শাহসহ আরও কয়েকজন ছিনতাইয়ের কবলে পড়েন। এসময় তাদের অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা ও মোবাইল ফোন ছিনতাই নেওয়ার অভিযোগ উঠেছে।    

ইমাম মাহফুজ আলম ও ব্যবসায়ী আনছু এবং জাহের শাহ অভিযোগ করে বলেন, ঘটনার পরপরই তারা থানায় এসেছিলেন। অভিযোগ দিয়েও কোন প্রকার সহযোগিতা পাননি তারা। খোঁজ নিয়ে জানা যায়, এ বিষয়ে থানায় কোন অভিযোগও দায়ের হয়নি। 

শুধু যে এসব ব্যক্তি-ই ছিনতাইয়ের শিকার হয়েছেন তা নয়। এনিয়ে গত ১৫ দিনের ব্যবধানে গুরুদাসপুর পৌর শহরের মধ্যে একই কৌশলে ৭টি ডাকাতি-ছিনতাইয়ের ঘটনা ঘটে। এর মধ্যে ৫টি ঘটেছে থানা কমপ্লেক্সের অদূরের মধ্যেই। তবে এসব ঘটনায় পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি। উদ্ধার হয়নি লুট হওয়া অর্থ ও মালামাল। একের পর এক ডাকাতি-ছিনতাইয়ের ঘটনা ঘটলেও তা কোনোভাবেই রোধ করা যাচ্ছে না। বিফলে যাচ্ছে পুলিশের কৌশল আর প্রশানের বিশেষ আইনশৃঙ্খলা সভা। অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি-ছিনতাই বাড়ায় স্থানীয় লোকজন চরম আতঙ্কে রাত কাটাচ্ছেন।

এর আগে গত শুক্রবার (২ মে) রাত তিনটার দিকে সরকারি কোয়ার্টারে গুরুদাসপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের উপ-প্রশাসনিক কর্মকর্তা সিরাজুল ইসলামকে বেঁধে ও তার স্ত্রীর গলায় অস্ত্র ধরে টাকা-স্বর্ণালঙ্কার লুট করা হয়। ১৫ এপ্রিল একই কায়দায় থানার অদূরে সোনাউল্লার বাড়িতে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি করা হয়। এ সময় ৭ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ ২ লাখ ৭০ হাজার টাকা লুট করা হয়। ওই রাতেই পৌর শহরের আনন্দনগর গ্রামের রমজান হাজির বাড়ি থেকে ১০ লাখ টাকা মূল্যের ৬টি দুধেল গাভী লুট করা হয়। লুট করা হয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কোয়ার্টারেও। 

এলাকাবাসী ও ব্যবসায়ি-আক্তার হোসেন, আব্দুর রাজ্জাক, রহমতসহ অন্তত ১৫জন বলেন, এলাকায় মাদকের ভয়াবহতা নিয়ন্ত্রণহীন হয়ে পড়েছে। বেড়েছে ছিনতাই-ডাকাতি। থানার আশে পাশে ছিনতাই অব্যহত থাকলেও কেউ গ্রেপ্তার না হওয়ায় আতঙ্ক আরো বাড়ছে। বিশেষ করে ব্যবসায়িক লেনদেনের অর্থসহ প্রাণ নিয়ে বাড়ি ফেরা বড় চ্যালেঞ্চ হয়ে দাঁড়িয়েছে। আইনশৃঙ্খলার চরম অবনতি হলেও অপরাধ রোধে পুলিশের নিস্ক্রীয় ভূমিকা আরো চিন্তিত করে তুলছে।

গুরুদাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ছিনতাই-ডাকাতির বেড়ে যাওয়ার কথা স্বীকার করে বলেন, পরিস্থিতি স্বাভাবিক করতে পুলিশ নিরলসভাবে কাজ করছে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy