কেন্দুয়ায় মাদক, জুয়া, চুরি ও বাল্যবিবাহ রোধে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধি

সারাবাংলা

নেত্রকোণার কেন্দুয়ায় মাদক, জুয়া, গরুচুরি ও বাল্যবিবাহ রোধে ওপেন হাউজ ডে উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে ৷মঙ্গলবার (৫

2026-05-06T16:27:21+00:00
2026-05-06T16:27:21+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
কেন্দুয়ায় মাদক, জুয়া, চুরি ও বাল্যবিবাহ রোধে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত
কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৬ মে, ২০২৬, ৪:২৭ পিএম   (ভিজিট : ৪৬)
কেন্দুয়ায় মাদক, জুয়া, চুরি ও বাল্যবিবাহ রোধে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত
X

কেন্দুয়ায় মাদক, জুয়া, চুরি ও বাল্যবিবাহ রোধে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

নেত্রকোণার কেন্দুয়ায় মাদক, জুয়া, গরুচুরি ও বাল্যবিবাহ রোধে ওপেন হাউজ ডে উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে ৷

মঙ্গলবার (৫ মে) বিকালে কেন্দুয়া থানা চত্বরে কেন্দুয়া থানার আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত অনুষ্ঠিত হয় ৷

কেন্দুয়া থানা অফিসার ইনচার্জ মো. মেহেদী মাকসুদের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, নেত্রকোণা পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম ।

এ সময় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন, নেত্রকোণা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের সংসদ সদস্য রফিকুল ইসলাম হিলালী ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার (খালিয়াজুড়ি) ও কেন্দুয়া সার্কেলের অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সাহিদুর রহমান । 

এছাড়াও উপজেলা বিএনপির সভাপতি মো. জয়নাল আবেদীন ভূঁঞা, সাধারণ সম্পাদক মো. মজিবুর রহমান মজনু, উপজেলা জামায়াতের আমির মো. ছাদেকুর রহমানসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক, ব্যবাসায়িক ও অন্যান্য নেতৃবৃন্দ তাঁদের গুরুত্বপূর্ণ বক্তব্য তুলে ধরেন ৷
বক্তারা সবার সম্মিলিত প্রচেষ্টায় বিশেষ করে প্রশাসনিক ও রাজনৈতিক নেতৃবৃন্দের অংশগ্রহণে সমস্যা সমাধানে কাজ করার তাগিদ দেন ৷ বিশেষ করে নতুন প্রজন্মকে অনলাইন জুয়া ও মাদক থেকে রক্ষার উপর গুরুত্বারোপ করা হয় ।

প্রধান অতিথি তার বক্তব্যে শিক্ষার্থী ও যুবকদের জ্ঞাতার্থে উল্লেখ করেন, মোবাইলে অনলাইন জুয়ার কোন অ্যাপস ব্যবহার করলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে ।

সংসদ সদস্য রফিকুল ইসলাম হিলালী বলেন , আমার দলের কোন নেতা-কর্মীও যদি মাদক জুয়া ও চুরির সাথে সম্পৃক্ত থাকে তাহলে অবশ্যই তাকেও আইনের আওতায় আনা হবে । অপরাধী যেই হোক না কেন, আগামীর সুন্দর বাংলাদেশ গড়তে আমরা বদ্ধপরিকর ।

সভায় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক নেতৃবৃন্দ, গ্রাম পুলিশ, থানা পুলিশ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন ।  






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy