প্রকাশ: বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬, ১১:০৫ এএম আপডেট: ০৭.০৫.২০২৬ ১১:১১ এএম (ভিজিট : ৯৯)

X
ধামইরহাটে ইউপি সদস্য সহ দালাল চক্রের সদস্য আটক
নওগাঁর ধামইরহাটে ২ জন দালাল চক্রের সদস্যকে থানা পুলিশ আটক করেছে।
বুধবার (৬ মে) দুপুর আনুঃ ১২ টা ৪৫ মিনিটে ধামইরহাট থানার সামনে থেকে ইউপি সদস্য ইকবাল হোসেন (৪৫) ও তার সহযোগী দালাল চক্রের সদস্য আব্দুস সামাদ (৩৫)কে থানা পুলিশ আটক করেছে।
আটক ইউপি সদস্য ইকবাল হোসেন আড়ানগর গ্রামের দবির উদ্দিনের ছেলে এবং সহযোগী আব্দুস সামাদ গোকুল গ্রামের মৃত : ছবদের আলীর ছেলে।
জানাগেছে, উপজেলার আড়ানগর ইউনিয়ন থেকে জুয়ার মামলার ৪ জন আসামিকে থানা থেকে ছাডিয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে ও থানা পুলিশের নাম ভাংগিয়ে আসামিদের পরিবারের নিকট থেকে ১৬ হাজার টাকা হাতিয়ে নেয়।
বিষয়টি নওগাঁ পুলিশ সুপার অবগত হলে পুলিশ সুপারের নির্দেশনায় ধামইরহাট থানা পুলিশ অভিযান পরিচালনা করে থানার সামনে চায়ের দোকান থেকে আড়ানগর ইউপি সদস্য ইকবাল হোসেন ও তার সহযোগী আব্দুস সামাদকে ফৌঃ কাঃ বিঃ ১৫১ ধারায় গ্রেফতার করে কোর্ট হাজতে প্রেরণ করে।