ধামইরহাটে রাস্তার বেহাল দশা, জনদুর্ভোগ চরমে

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি

সারাবাংলা

ধামরহাট উপজেলা পরিষদের ১ কিঃমিঃ পশ্চিমে আমাইতারা বাজার অবস্থিত। আমাইতাড়া বাজার হতে রাঙ্গামাটি ৬-৭ কিলোমিটার রাস্তা চলাচলের অযোগ্য

2026-05-07T17:30:50+00:00
2026-05-07T17:30:50+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ধামইরহাটে রাস্তার বেহাল দশা, জনদুর্ভোগ চরমে
ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬, ৫:৩০ পিএম   (ভিজিট : ৬০)
ধামইরহাটে রাস্তার বেহাল দশা, জনদুর্ভোগ চরমে
X

ধামইরহাটে রাস্তার বেহাল দশা, জনদুর্ভোগ চরমে

ধামরহাট উপজেলা পরিষদের ১ কিঃমিঃ পশ্চিমে আমাইতারা বাজার অবস্থিত। আমাইতাড়া বাজার হতে রাঙ্গামাটি ৬-৭ কিলোমিটার রাস্তা চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। সামান্য বৃষ্টি হলে রাস্তায় পানি জমে যায়।   

গত এক বছর ধরে রাস্তার বুকে ছোট-বড় অনেক গর্ত সৃষ্টি হয়েছে। আত্রাই নদীর বালি পরিবহনকারী গাড়িগুলো নিয়মিত চলাচল করে থাকে। গাড়ি চলাচল অব্যাহত রাখতে রাস্তায় সৃষ্টি হওয়া গর্তে বালি মহালের ইজারাদার নিজেরাই ইট এবং বালি ফেলে গাড়ি চলাচলের উপযোগী করে রেখেছেন। তাতে অনেক কষ্টে ছোট-বড় যানবাহন চলাচল করলেও সাধারণ মানুষের কষ্ট ঘোচেনি। 

একটু বৃষ্টিতে রাস্তার বিভিন্ন জায়গায় পানি জমে বিরক্তিকর পরিস্থিতি সৃষ্টি হয়।  স্হানীয় জনগন বলেন, আত্রাই নদীর বালি মহল থেকে সরকার কোটি-কোটি টাকা রাজস্ব পেয়ে থাকে, যে বালি এই রাস্তা দিয়ে পরিবহন হয়। প্রতিদিন শত থেকে সহস্র যানবাহন এই রাস্তা দিয়ে চলাচল করে। অথচ সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই রাস্তা নির্মাণে উদাসীন। স্থানীয়রা দ্রুত টেকসই রাস্তা নির্মাণের দাবি জানান।

উপজেলা প্রকৌশলী আব্দুল হাকিম এর নিকট  রাস্তা বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, " এজিইডির নিয়ম অনুযায়ী সর্বোচ্চ শক্তিশালী রাস্তা নির্মাণের জন্য প্রকল্প পাঠানো হয়েছে। জনস্বার্থে আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে। "





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy