মাধবদীতে আদালতের রায় বাতিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

মাধবদী (নরসিংদী) প্রতিনিধি:

সারাবাংলা

নরসিংদীর মাধবদীতে জমি সংক্রান্ত আদালতের রায় বাতিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ভুক্তভোগি পরিবার, দোকান মালিক ও

2026-05-07T18:54:16+00:00
2026-05-07T18:54:16+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মাধবদীতে আদালতের রায় বাতিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল
মাধবদী (নরসিংদী) প্রতিনিধি:
প্রকাশ: বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬, ৬:৫৪ পিএম   (ভিজিট : ৬৮)
মাধবদীতে আদালতের রায় বাতিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল
X

মাধবদীতে আদালতের রায় বাতিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

নরসিংদীর মাধবদীতে জমি সংক্রান্ত আদালতের রায় বাতিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ভুক্তভোগি পরিবার, দোকান মালিক ও ব্যবসায়ীবৃন্দ।

বুধবার (৬মে) বিকেলে ঢাকা-সিলেট মহাসড়কের মাধবদী বাসস্ট্যান্ড এলাকায় উচ্ছেদকৃত দোকানের সামনে এ মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়। 

শত বছরের দখলীয় পৈত্রিক সম্পত্তি থেকে বিনা নোটিশে উচ্ছেদ করে কোটি টাকার মালামাল নষ্ট করে পথে বসিয়ে দেওয়াযর অভিযোগ এনে ঢাকা সিলেট মহাসড়কে কান্নায় লুটিয়ে পড়েন ভুক্তভোগী পরিবারের লোকজন। 

মানববন্ধনে মাননীয় প্রধান মন্ত্রী তারেক রহমান ও নরসিংদী সদর আসনের এমপি খায়রুল কবীর খোকনের দৃষ্টি আকর্ষণ করে মেনহাজুর রহমান রাজু ভূইয়া কর্তৃক মামলার মাধ্যমে ছোট গদাইরচর মৌজাস্থিত এস.এ-৫৯, আর.এস-১২১ নং দাগের ১৪ শতাংশ জমি দখলের হাত থেকে রক্ষার দাবী জানান জৃি হারা ভোক্তভোগীরা। 

এসময় তারা আরো বলেন, এ জমি আমাদের পৈতৃক সম্পত্তি। আমরা দীর্ঘদিন যাবত দোকানপাট নির্মাণ করে ব্যাবসা করার পাশাপাশি ভোগ দখল করে আসছি। আমাদেরকে না জানিয়ে রাজু ভুঁইয়া আদালতকে ভূল বুঝিয়ে একতরফা রায় এনে বহিরাগত সন্ত্রাসীদের দিয়ে দিয়ে জোরপূর্বক জমি দখল করে নিয়েছে। 

আমাদেরকে আপিলের সুযোগ না দিয়ে জোরপূর্বক উচ্ছেদ করে আমাদের নাগরিক অধিকার হরণ করেছে তারা। তাই এই একতরফা রায় বাতিলের পাশাপাশি মেনহাজুর রহমান রাজু ভূইয়ার দৃষ্টান্তমূল শান্তির দাবি জানান তারা।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy