যুক্তরাষ্ট্রের হাতে আটক নাবিকদের দ্রুত প্রত্যাবাসন চায় পাকিস্তানি-ইরানি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের হাতে আটক হওয়া জাহাজে অবস্থানরত পাকিস্তানি এবং ইরানি নাবিকদের দ্রুত ও নিরাপদ প্রত্যাবাসনের লক্ষ্যে কূটনৈতিক তৎপরতা শুরু করেছে পাকিস্তান।

2026-05-08T14:19:12+00:00
2026-05-08T14:19:12+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
যুক্তরাষ্ট্রের হাতে আটক নাবিকদের দ্রুত প্রত্যাবাসন চায় পাকিস্তানি-ইরানি
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৮ মে, ২০২৬, ২:১৯ পিএম   (ভিজিট : ৪৮)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

যুক্তরাষ্ট্রের হাতে আটক হওয়া জাহাজে অবস্থানরত পাকিস্তানি এবং ইরানি নাবিকদের দ্রুত ও নিরাপদ প্রত্যাবাসনের লক্ষ্যে কূটনৈতিক তৎপরতা শুরু করেছে পাকিস্তান। 

এ লক্ষ্যে সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ভিভিয়ান বালাকৃষ্ণানের সঙ্গে যোগাযোগ করে সিঙ্গাপুরের সহযোগিতা চেয়েছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার।

শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম ‘এক্স’-এ (সাবেক টুইটার) এক বার্তায় ইসহাক দার জানান, তিনি এই বিষয়ে তার ইরানি সমকক্ষ আব্বাস আরাগচির সঙ্গেও সমন্বয় করছেন। 

তিনি আরও বলেন, ‘পাকিস্তান তার ভূখণ্ড ব্যবহার করে ইরানি নাগরিকদের নিরাপদে ইরানে প্রত্যাবাসনে সহায়তা করতে প্রস্তুত রয়েছে।’

ইসহাক দারের দেওয়া তথ্য অনুযায়ী, আটক হওয়া ওই জাহাজগুলোতে বর্তমানে ১১ জন পাকিস্তানি এবং ২০ জন ইরানি নাবিক অবস্থান করছেন। উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের বাহিনী কর্তৃক আটককৃত জাহাজগুলো বর্তমানে সিঙ্গাপুরের জলসীমার কাছাকাছি অবস্থান করছে। সূত্র : আল-জাজিরা।




  বিষয়:   যুক্তরাষ্ট্র  আটক  পাকিস্তানি 



Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy