প্রকাশ: শুক্রবার, ৮ মে, ২০২৬, ৭:০৮ পিএম (ভিজিট : ৬১)

X
সাজাপ্রাপ্ত মাদক কারবারি আটক
লক্ষ্মীপুরের রামগতিতে ১ (এক) বছরের সাজাপ্রাপ্ত মাদক কারবারি ৯ মামলার আসামি শাহাজাহান মাঝিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৭মে) সন্ধ্যায় গোপন সংবাদে খবর পেয়ে পুলিশের একটি বিশেষ টিম অভিযান চালিয়ে রামগতি উপজেলা চর রমিজ ইউনিয়নে ১ নম্বর ওয়ার্ডের চরমেহার গ্রামের নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। আন্তঃজেলা মাদক কারবারি শাহাজাহান মাঝি ওই এলাকার নুরুল ইসলামের ছেলে। তিনি আদালতে মাদক মাদক মামলায়
সাজাপ্রাপ্ত হয়ে দীর্ঘদিন পলাতক ছিল। তাকে ধরতে পুলিশের একটি বিশেষ টিম কাজ করছিল ওইদিন সে বাড়িতে অবস্থান করছিল বলে পুলিশের কাছে খবর আসে। খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে আটক করে। এর আগেও মাদক সেবন ও বিক্রির অপরাধে কয়েকবার তিনি গ্রেপ্তার হয়েছিল তিনি। তার বিরুদ্ধে ২০১৮ এর ৩৬ (১) সারণী ১০ এর (ক) ধারা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রামগতি থানায় -৪টি, লক্ষ্মীপুর সদর থানায় ১টি, নোয়াখালী সুধারাম থানায় ১টি, চট্টগ্রামের পাহাড়তলী ও সাতকানিয়া থানায় ১ এক টি করে মামলা রয়েছে।
রামগতি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি লিটন দেওয়ান জানান, শাহাজাহান মাঝির বিরুদ্ধে ৯ টি মামলা রয়েছে ১ একটি মামলায় ১ বছরের সাজা দেয় আদালত। সে দীর্ঘদিন পলাতক ছিল। ওইদিন বাড়িতে অবস্থান করছিল গোপন সংবাদে খবর পেয়ে অভিযান চালিয়ে তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার তাকে জেল হাজতে পাঠানো হবে। মাদক নিয়ন্ত্রণে এ অভিযান অব্যাহত থাকবে।