নেত্রকোনার দুর্গাপুরে কালবৈশাখী ঝড়ে গাছ ভেঙে বসতঘর তছনছ। অল্পের জন্য রক্ষা পেলেন আছমা খাতুন ও তাঁর পরিবার। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহায়তার আশ্বাস।

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি

সারাবাংলা

নেত্রকোনার দুর্গাপুরে কালবৈশাখী ঝড়ে গাছ ভেঙে বসতঘর তছনছ। অল্পের জন্য রক্ষা পেলেন আছমা খাতুন ও তাঁর পরিবার। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহায়তার আশ্বাস।

2026-05-09T12:14:12+00:00
2026-05-09T12:16:48+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
দুর্গাপুরে কালবৈশাখী গাছ ভেঙে ঘর তছনছ
অল্পের জন্য রক্ষা পেলেন বৃদ্ধা
দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৯ মে, ২০২৬, ১২:১৪ পিএম  আপডেট: ০৯.০৫.২০২৬ ১২:১৬ পিএম  (ভিজিট : ১১৭)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

নেত্রকোনার দুর্গাপুরে কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। শুক্রবার (০৮ মে) বিকেলে আধাঘণ্টার এই ঝড়ে লণ্ডভণ্ড হয়ে গেছে উপজেলার বিভিন্ন এলাকা। ঝড়ে গাছ ভেঙে বসতঘর গুঁড়িয়ে গেলেও অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন আছমা খাতুন নামে এক বিধবা ও তাঁর পরিবার।

বিকেল ৪টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত চলা এই ঝড়ে বিভিন্ন এলাকায় গাছপালা উপড়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দুর্গাপুর পৌরসভার ৫নং ওয়ার্ডের পূর্ব বাগিচাপাড়া এলাকা। সেখানে আছমা খাতুনের মাটির দেয়ালের ঘরের ওপর বিশাল একটি জামগাছ উপড়ে পড়লে ঘরটি পুরোপুরি দুমড়ে-মুচড়ে যায়।

আছমা খাতুন জানান, অন্যের বাড়িতে কাজ করে তিনি সংসার চালান। চার বছর আগে স্বামী মারা গেছেন। প্রতিবেশীদের সহায়তায় কোনোমতে ঘরটি তুলেছিলেন। তিনি বলেন, "ঝড় শুরু হতেই দৌড়ে পাশের ঘরে আশ্রয় নেই। চোখের সামনেই গাছটা ঘরের ওপর পড়ল। এখন নাতি আর অসুস্থ সন্তান নিয়ে কোথায় থাকব জানি না।"

স্থানীয় বাসিন্দা সেকুল মিয়া বলেন, "আছমা খুবই গরিব মানুষ। তাঁর ঘর মেরামত করার সামর্থ্য নেই। আমরা এলাকাবাসী তাঁকে সরকারি সহযোগিতা দেওয়ার দাবি জানাচ্ছি।"

খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ক্ষতিগ্রস্ত পরিবারকে নগদ অর্থ ও শুকনো খাবার দিয়ে সহায়তা করেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জামাল উদ্দিন মাস্টার। তিনি অসহায় পরিবারটির পাশে দাঁড়াতে সামর্থ্যবানদের প্রতি আহ্বান জানান।

এ বিষয়ে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মিজানুর রহমান জানান, বিষয়টি প্রশাসনের নজরে এসেছে। গাছটি দ্রুত সরিয়ে নেওয়াসহ ক্ষতিগ্রস্ত পরিবারকে সরকারি তহবিল থেকে প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হবে।





  বিষয়:   দুর্গাপুর কালবৈশাখী ঝড়  নেত্রকোনা সংবাদ  আছমা খাতুন  ঝড়ে ক্ষয়ক্ষতি  দুর্গাপুর উপজেলা প্রশাসন 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy