কালচারাল একাডেমিতে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকীতে সাংস্কৃতিক অনুষ্ঠান

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি

সারাবাংলা

নেত্রকোনার দুর্গাপুরে বিরিশিরি ক্ষুদ্র নৃ গোষ্ঠীর কালচারাল একাডেমির আয়োজনে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মজয়ন্তী পালিত হয়েছে।এ উপলক্ষে শুক্রবার

2026-05-09T15:35:04+00:00
2026-05-09T15:35:04+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
কালচারাল একাডেমিতে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকীতে সাংস্কৃতিক অনুষ্ঠান
দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৯ মে, ২০২৬, ৩:৩৫ পিএম   (ভিজিট : ১০৫)
কালচারাল একাডেমিতে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকীতে সাংস্কৃতিক অনুষ্ঠান
X

কালচারাল একাডেমিতে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকীতে সাংস্কৃতিক অনুষ্ঠান

নেত্রকোনার দুর্গাপুরে বিরিশিরি ক্ষুদ্র নৃ গোষ্ঠীর কালচারাল একাডেমির আয়োজনে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মজয়ন্তী পালিত হয়েছে। 

এ উপলক্ষে শুক্রবার সন্ধ্যায় একাডেমি হলরুমে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। 

অনুষ্ঠানে কালচারাল একাডেমির পরিচালক কবি পরাগ রিছিল এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি মন্ত্রণালয়ের হিসারক্ষন কর্মকর্তা সোহেল রানা৷ 

এ সময় বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক কবি, সাহিত্যক, সহ সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন কালচারাল একাডেমির নৃত্য শিক্ষক মালা মার্থা আরেং। 

অনুষ্ঠানে আসা অতিথিরা বলেন, রবীন্দ্রনাথ শুধু একজন কবি নন, তিনি বাঙালির সংস্কৃতি, মানবতা ও চেতনার এক উজ্জ্বল প্রতীক। তাঁর সাহিত্য, গান ও দর্শন আজও আমাদের জীবনকে আলোকিত করে। তাঁর সৃষ্টিকে ধারণ ও চর্চার মাধ্যমেই আগামীর প্রজন্মকে মানবিক, নান্দনিক ও চিন্তাশীল করে গড়ে তোলা সম্ভব। শেষে কালচারাল একাডেমির শিল্পীরা রবীন্দ্রনাথ ঠাকুরের গান এবং গানের সঙ্গে নৃত্য পরিবেশন করে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy