প্রকাশ: শনিবার, ৯ মে, ২০২৬, ৩:৫২ পিএম (ভিজিট : ১৭৩)

X
ইয়াবা ট্যাবলেটসহ তিনজন মাদক কারবারি গ্রেপ্তার
পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে ৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে নেছারাবাদ থানা পুলিশ।
শুক্রবার গভীর রাতে উপজেলার বিভিন্ন এলাকায় মাদক উদ্ধার ও গ্রেপ্তরি পরোয়ানা তামিল অভিযানের সময় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, এসআই (নিঃ) মোঃ জহুরুল ইসলাম এর নেতৃত্বে সংগীয় এএসআই (নিঃ) আল আমিন-২, এএসআই (নিঃ) জাকির হোসেন, কনস্টেবল পংকজ বেপারী ও কনস্টেবল মোঃ বাহার হাওলাদার অভিযান পরিচালনা করেন।
অভিযানে গ্রেফতার করা হয় পশ্চিম সোহাগদল এলাকার মোঃ ইয়াছিন আরাফাত (২০), মোঃ গোলাম রাব্বি (২৪) এবং রাজাবাড়ী এলাকার মোঃ আরিফ সরদার (২২)কে।
পরে উপস্থিত সাক্ষীদের সামনে তল্লাশি চালিয়ে ইয়াছিন আরাফাতের পরিহিত প্যান্টের ডান পকেট থেকে ২০ পিস এবং আরিফ সরদারের পকেট থেকে ৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এছাড়াও অভিযানের সময় আরও ৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। সর্বমোট ৩০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে, যার আনুমানিক বাজার মূল্য প্রায় ১২ হাজার টাকা।
পুলিশ জানায়, উদ্ধারকৃত ইয়াবার মধ্য থেকে ৪ পিস নমুনা হিসেবে রাসায়নিক পরীক্ষার জন্য সংরক্ষণ করা হয়েছে। বাকি আলামত যথাযথভাবে জব্দ তালিকাভুক্ত করে থানায় নিয়ে আসা হয়।
এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণি ১০(ক) ধারায় মামলা দায়ের করা হয়েছে, মামলা নং ৪/২০২৬, তারিখ ০৯/০৫/২৬। পরবর্তীতে তাদের আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছে নেছারাবাদ থানা অফিসার ইনচার্জ মো. মেহেদি হাসান।