দক্ষিণ আফ্রিকায় মির্জাপুরের এক যুবককে গুলি করে হত্যা

মির্জাপুর(টাঙ্গাইল) প্রতিনিধি

প্রবাস

দক্ষিণ আফ্রিকায়সুমন (৩৫) নামেএকপ্রবাসী যুবক প্রকাশ্যে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।সুমন টাঙ্গাইলের মির্জাপুরউপজেলার বাঁশতৈল ইউনিয়নের অভিরামপুর গ্রামের মইজ

2026-05-10T15:48:44+00:00
2026-05-10T15:48:44+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
দক্ষিণ আফ্রিকায় মির্জাপুরের এক যুবককে গুলি করে হত্যা
মির্জাপুর(টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১০ মে, ২০২৬, ৩:৪৮ পিএম   (ভিজিট : ৩৪৫)
দক্ষিণ আফ্রিকায় মির্জাপুরের এক যুবককে গুলি করে হত্যা
X

দক্ষিণ আফ্রিকায় মির্জাপুরের এক যুবককে গুলি করে হত্যা

দক্ষিণ আফ্রিকায় সুমন (৩৫) নামে এক প্রবাসী যুবক প্রকাশ্যে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

সুমন টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বাঁশতৈল ইউনিয়নের অভিরামপুর গ্রামের মইজ উদ্দিনের ছেলে। 

শনিবার (৯ মে) স্থানীয় সময় বিকেলে আফ্রিকায় নিজ গাড়ির ভেতরে থাকা অবস্থায় সন্ত্রাসীরা তাকে লক্ষ্য করে গুলি চালায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পরিবার সূত্রে জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে দক্ষিণ আফ্রিকার নিউক্যাসল শহরে ব্যবসা করে আসছিলেন। তবে কি কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে, সে বিষয়ে এখনো বিস্তারিত কিছু জানা যায়নি। সুমন ৩ বছর আগে বাংলাদেশে এসে বিয়ে করেন। তার ঘরে ২ বছরের পুত্র সন্তান রয়েছে। এ ঘটনায় তার পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, খবর পেয়ে নিহতের বাড়িতে পুলিশ পাঠানো হয়েছিল। মৃত দেহ দেশে আনতে পরিবারকে সহযোগিতা করা হবে।






Loading...
Loading...


প্রবাস এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy