কেন্দুয়ায় ডোবায় যুবকের ভাসমান মরদেহ উদ্ধার

কেন্দুয়া প্রতিনিধি

সারাবাংলা

নেত্রকোনার কেন্দুয়ায় পৌর এলাকায় একটি ডোবা থেকে জামিরুল ইসলাম (২৫) নামে এক যুবকের ভাসমান মৃতদেহ উদ্ধার করেছে কেন্দুয়া

2026-05-10T16:01:12+00:00
2026-05-10T16:01:12+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
কেন্দুয়ায় ডোবায় যুবকের ভাসমান মরদেহ উদ্ধার
কেন্দুয়া প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১০ মে, ২০২৬, ৪:০১ পিএম   (ভিজিট : ৬৩)
মরদেহ উদ্ধার
X

মরদেহ উদ্ধার

নেত্রকোনার কেন্দুয়ায় পৌর এলাকায় একটি ডোবা থেকে জামিরুল ইসলাম (২৫) নামে এক যুবকের ভাসমান মৃতদেহ উদ্ধার করেছে কেন্দুয়া থানা পুলিশ। তিনি উপজেলার চিরাং ইউনিয়নের বাট্টা পশ্চিমপাড়া গ্রামের সাজন মিয়ার ছেলে।

রোববার (১০ মে) সকালে কেন্দুয়া পৌরসভার ওয়াশেরপুর ও চকবাট্টা গ্রামের সীমান্ত এলাকায় আলহাজ্ব আতিকুর রহমান ভুইয়া একাডেমির পশ্চিম পাশে একটি ডোবায় মৃতদেহটি ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। সংবাদ পেয়ে কেন্দুয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে লাশ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠায়।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, জামিরুল দীর্ঘদিন ধরে মৃগীরোগে আক্রান্ত ছিলেন। শুক্রবার (৮ মে) সন্ধ্যার পর থেকে তিনি নিখোঁজ ছিলেন। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।

নিহতের বাবা সাজন মিয়া জানান, শুক্রবার বিকেলে ছেলের সঙ্গে শেষবার দেখা হয়েছিল। সন্ধ্যার পর থেকে সে নিখোঁজ হয়। অনেক খোঁজ করেও তাকে পাওয়া যায়নি।

হাঁস খামারের মালিক আলাউদ্দিন বলেন, শুক্রবার সন্ধ্যায় খামার থেকে চলে যাওয়ার পর থেকে জামিরুলের আর কোনো খোঁজ পাওয়া যায়নি। সে খুব শান্ত ও সহজ-সরল মানুষ ছিল।

নিহতের খালা ও মোজাফরপুর ইউনিয়নের সংরক্ষিত নারী সদস্য পারভীন আক্তার বলেন, ছোটবেলায় জামিরুলের মা মারা যাওয়ার পর আমি তাকে লালন-পালন করেছি। তার মৃগীরোগ ছিল। দুই দিন ধরে তাকে খুঁজছিলাম। আজ এসে দেখি সে আর বেঁচে নেই।

স্থানীয়রা জানান, ধান কাটা শেষ হওয়ায় এলাকাটি নির্জন হয়ে পড়ে। ধারণা করা হচ্ছে, মৃগীরোগে আক্রান্ত হয়ে জামিরুল ডোবায় পড়ে গিয়ে মারা যেতে পারেন।

কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী মাকসুদ বলেন, প্রাথমিকভাবে শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, দুই দিন আগেই তার মৃত্যু হয়েছে। মরদেহটি ফুলে গিয়েছিল। পরিবারের সদস্যরা জানিয়েছেন, তিনি মৃগীরোগে আক্রান্ত ছিলেন। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy