সুবিপ্রবি ও মাউন্ড এডোরা হাসপাতালের মধ্যে স্বাস্থ্যসেবা চুক্তি

শান্তিগঞ্জ প্রতিনিধি

সারাবাংলা

সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও মাউন্ট এডোরা হসপিটালের মধ্যে স্বাস্থ্য সেবা নিয়ে চুক্তি সম্পন্ন।‎রবিবার (১০ মে) সুনামগঞ্জ

2026-05-10T18:15:44+00:00
2026-05-10T18:15:44+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
সুবিপ্রবি ও মাউন্ড এডোরা হাসপাতালের মধ্যে স্বাস্থ্যসেবা চুক্তি
শান্তিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১০ মে, ২০২৬, ৬:১৫ পিএম   (ভিজিট : ৭৬)
স্বাস্থ্যসেবা চুক্তি
X

স্বাস্থ্যসেবা চুক্তি

সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও মাউন্ট এডোরা হসপিটালের মধ্যে স্বাস্থ্য সেবা নিয়ে চুক্তি সম্পন্ন।

‎রবিবার (১০ মে)  সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (সুবিপ্রবি) এবং সিলেটের মাউন্ট এডোরা হসপিটাল'র মধ্যে এক  স্বাস্থ্য সেবা সংক্রান্ত (Mou) চুক্তি সম্পন্ন হয়েছে। 

সকাল ১১টায় মাউন্ট এডোরা হসপিটালের আখালিয়াস্থ শাখার কনফারেন্স হলে এক অনুষ্ঠানের মাধ্যমে এই চুক্তি স্বাক্ষরিত হয়।
‎সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের  পক্ষে চুক্তি স্বাক্ষর করেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. সেখ আব্দুল লতিফ। 

এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ নিজাম উদ্দিন,  সিএসই বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আনোয়ার হোসেন ওয়াদুদ, রসায়ন বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রাশেদ মাহমুদ ও গণিত বিভাগের প্রভাষক ইমাম মেহেদী।
‎চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে মাউন্ট এডোরা হসপিটালের পক্ষে উপস্থিত ছিলেন, হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান, ‎অধ্যাপক ডা. কে এম আখতারুজ্জামান,  পরিচালক (মেডিকেল সার্ভিসেস) ডা. সৈয়দ মাহমুদ হাসান, পরিচালক, অধ্যাপক ডা. মোঃ নজরুল ইসলাম, উপ-পরিচালক (মেডিকেল সার্ভিসেস) ডা. তানভীরুজ্জামান, উপ-পরিচালক সহকারী পরিচালক (মেডিকেল সার্ভিসেস) ডা. আব্দুল্লাহ আল মামুন, সহকারী পরিচালক (মেডিকেল সার্ভিসেস) ডা. আবু জাওয়াদ মোঃ আহসানুল্লাহ, চীফ একাউন্টস অফিসার মোঃ কামরুল ইসলাম, ব্যবস্থাপক (মানবসম্পদ ও প্রশাসন বিভাগ) এবিএম জর্জেসুর রহমান, ম্যানেজার ও হেড (ব্যবসায় উন্নয়ন বিভাগ) মোঃ শফিকুল ইসলাম সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
‎এই চুক্তির আওতায় সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সকল কর্মকর্তা, কর্মচারী ও তাদের পরিবারের সদস্য (ডিপেন্ডেন্ট) এবং বিশ্ববিদ্যালয়ের নিয়মিত ছাত্র-ছাত্রীরা মাউন্ট এডোরা হসপিটালের সিলেট শহরের উভয় শাখায় (আখালিয়া ও নয়াসড়ক) বিশেষ কর্পোরেট সুযোগ-সুবিধা ও স্বাস্থ্যসেবা পাবেন। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy