প্রকাশ: সোমবার, ১১ মে, ২০২৬, ৬:৩১ পিএম (ভিজিট : ১২৪)

X
ফুলেল সংবর্ধনা
বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতি (বাইপ্রমাস)-এর কার্যকরী পরিষদের দ্বি-বার্ষিক নির্বাচনে ফিরোজ হায়দার খান সমন্বিত শাহজাহান-মমিন পরিষদ থেকে অংশ নিয়ে দিনাজপুরের ফুলবাড়ী সোহাগী ব্রিক্সের মালিক মঞ্জুরুল ইসলাম ১১১৪ ভোট পেয়ে নির্বাচিত ৩৫ জন সদস্যের মধ্যে তৃতীয় স্থান অর্জন করায় তাকে ফুলেল শুভেচ্ছা প্রদান করেছেন স্থানীয় ব্যবসায়ী ও পেশাজিবীগণ।
বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতি (বাইপ্রমাস)-এর কার্যকরী পরিষদের দ্বি-বার্ষিক ( ২০২৬-২০২৮) নির্বাচন গত ৯ মে ২০২৬, শনিবার। রাজধানীর মিন্টু রোডস্থ শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। এ নির্বাচনে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
নির্বাচনে ফিরোজ হায়দার খান সমন্বিত শাহজাহান-মমিন পরিষদ থেকে অংশ নিয়ে সোহাগী ব্রিক্সের মালিক মঞ্জুরুল ইসলাম ১১১৪ ভোট পেয়ে নির্বাচিত ৩৫ জন সদস্যের মধ্যে তৃতীয় স্থান অর্জন করেন। এ নির্বাচনের মাধ্যমে মোট ৫৭ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়।
মঞ্জুরুল ইসলাম কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য পদে নির্বাচিত হওয়ায় ফুলবাড়ী এলাকার ব্যবসায়ী ও পেশাজীবীদের মধ্যে আনন্দের বন্যা বয়ে যায়। নির্বাচনের পর গত রোববার ঢাকা থেকে নিজ এলাকায় ফিরে এলে রোবার সন্ধায় সোহাগী ব্রিক্সের কার্যলয়ে স্থানীয় ব্যবসায়ী, শুভানুধ্যায়ী ও বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ তাকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
এসময় বক্তারা বলেন, মঞ্জুরুল ইসলামের এই সাফল্য শুধু তার ব্যক্তিগত অর্জন নয়, বরং ফুলবাড়ী এলাকার জন্যও গর্বের বিষয়। তারা আশা প্রকাশ করেন, তিনি ইট শিল্পের উন্নয়ন ও ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।