পর্তুগালে কবীর আহমেদ ভূঁইয়াকে ব্রাহ্মণবাড়িয়া কমিউনিটির সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক

প্রবাস

পর্তুগালে ব্যবসায়িক সফরে পৌঁছালে ভূঁইয়া গ্লোবাল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সদস্য আলহাজ্ব কবীর আহমেদ

2026-05-11T19:17:25+00:00
2026-05-11T19:17:25+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
পর্তুগালে কবীর আহমেদ ভূঁইয়াকে ব্রাহ্মণবাড়িয়া কমিউনিটির সংবর্ধনা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১১ মে, ২০২৬, ৭:১৭ পিএম   (ভিজিট : ৯৬)
ব্রাহ্মণবাড়িয়া কমিউনিটির সংবর্ধনা
X

ব্রাহ্মণবাড়িয়া কমিউনিটির সংবর্ধনা

পর্তুগালে ব্যবসায়িক সফরে পৌঁছালে ভূঁইয়া গ্লোবাল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সদস্য আলহাজ্ব কবীর আহমেদ ভূঁইয়াকে সংবর্ধনা জানিয়েছে ব্রাহ্মণবাড়িয়া কমিউনিটি পর্তুগাল।

রোববার আয়োজিত এ বর্ণাঢ্য অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। অনুষ্ঠানে ব্রাহ্মণবাড়িয়ার উন্নয়ন, জাতীয় রাজনীতি, প্রবাসী কল্যাণ এবং ভবিষ্যৎ বিনিয়োগ সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়। বক্তারা বলেন, প্রবাসীরা শুধু দেশের অর্থনীতিতে নয়, সামাজিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডেও গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন।

সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পর্তুগাল কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিত্ব, সাবেক ছাত্রনেতা ও পর্তুগাল বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম যুগ্ম আহ্বায়ক শামসুজ্জামান জামান। তিনি তার বক্তব্যে বলেন, বিদেশে অবস্থানরত বাংলাদেশিরা দেশের ভাবমূর্তি উজ্জ্বল করার পাশাপাশি জাতীয় রাজনীতিতেও ইতিবাচক ভূমিকা রাখছেন। ব্রাহ্মণবাড়িয়ার উন্নয়নে প্রবাসীদের সম্পৃক্ততা আরও বাড়ানোর আহ্বান জানান তিনি।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পর্তুগাল বিএনপির যুগ্ম আহ্বায়ক এম.কে. নাসির, আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য শফিকুজ্জামান চৌধুরী ও বদরুল ইসলাম, ক্রোয়েশিয়া বিএনপির সদস্য সচিব শহীদুজ্জামান রেজা, পর্তুগাল বিএনপি নেতা রুবেল চৌধুরী, জুবেল আহমেদ, কাজী জুয়েল, শাহান ওমর, গাফফার আহমেদ, ব্রাহ্মণবাড়িয়া কমিউনিটির উপদেষ্টা মিয়া সোহেল এবং পর্তুগাল যুবদল নেতা এসএম কাউসার আলম। এছাড়াও অনুষ্ঠানে জাসাস, স্বেচ্ছাসেবক দল ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাহেদ আহমেদ, রাজন আহমেদসহ কমিউনিটির গণ্যমান্য ব্যক্তিরা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্রাহ্মণবাড়িয়া কমিউনিটি পর্তুগালের সভাপতি কাজী আনোয়ার হোসেন কাইফ। সঞ্চালনা করেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি কাজী মইনুর ইসলাম এবং সদস্য সচিব সোহাগ হাসান।

সংবর্ধনার জবাবে আলহাজ্ব কবীর আহমেদ ভূঁইয়া প্রবাসীদের আন্তরিক ধন্যবাদ জানিয়ে বলেন, “প্রবাসীরা শুধু রেমিট্যান্সই পাঠান না; তারা দেশের ভাবমূর্তি, অর্থনীতি ও উন্নয়নের প্রধান শক্তি। বিশেষ করে ব্রাহ্মণবাড়িয়ার সম্ভাবনাময় খাতগুলোকে এগিয়ে নিতে আপনাদের অভিজ্ঞতা, আন্তরিকতা ও বিনিয়োগের মানসিকতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

তিনি আরও বলেন, “প্রবাসীদের শক্তিকে কেন্দ্র করেই আমি ব্রাহ্মণবাড়িয়াকে একটি আধুনিক, কর্মসংস্থানসমৃদ্ধ ও উন্নত জেলা হিসেবে গড়ে তুলতে চাই। পৃথিবীর বিভিন্ন দেশে বসবাসরত ব্রাহ্মণবাড়িয়াবাসী যে সুনাম অর্জন করেছেন, তা জেলার উন্নয়ন ও বাংলাদেশের অগ্রগতির জন্য গুরুত্বপূর্ণ সম্পদ।”

অনুষ্ঠানের শেষে প্রবাসী নেতৃবৃন্দ আলহাজ্ব কবীর আহমেদ ভূঁইয়াকে ফুলেল শুভেচ্ছা ও স্মারক উপহার প্রদান করেন। পরে তিনি প্রবাসীদের সঙ্গে স্থানীয় সমস্যা, বিনিয়োগের সুযোগ, প্রবাসী কল্যাণ এবং ব্রাহ্মণবাড়িয়ার ভবিষ্যৎ উন্নয়ন নিয়ে দীর্ঘ সময় মতবিনিময় করেন।





Loading...
Loading...


প্রবাস এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy