ঢাকা-১৫ এলাকায় পানির সমস্যা সমাধানে বিরোধীদলীয় নেতার প্রতিশ্রুতি

অনলাইন ডেস্ক

রাজধানী

মিরপুরের একটি প্রতিষ্ঠানে অনুষ্ঠিত মতবিনিময় সভায় মনিপুর, কাজীপাড়া, ইব্রাহিমপুর, কাফরুলের বাড়ি মালিক সমিতির নেতা এবং উপস্থিত ভুক্তভোগী জনগণ অংশগ্রহণ করেন।

2026-05-12T09:13:54+00:00
2026-05-12T09:13:54+00:00
শুক্রবার ৭ আগস্ট ২০২৬ ২৩ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার ৭ আগস্ট ২০২৬
   
ঢাকা-১৫ এলাকায় পানির সমস্যা সমাধানে বিরোধীদলীয় নেতার প্রতিশ্রুতি
অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১২ মে, ২০২৬, ৯:১৩ এএম   (ভিজিট : ৪৪)
বাড়ি মালিক সমিতি নেতাদের সঙ্গে মতবিনিময়
X

বাড়ি মালিক সমিতি নেতাদের সঙ্গে মতবিনিময়

মিরপুরের স্থানীয় বাসিন্দাদের পানির সংকট নিরসনে বাড়ি মালিক সমিতি ও ভুক্তভোগী এলাকাবাসীর সঙ্গে মতবিনিময় করেছেন ঢাকা-১৫ আসনের সংসদ সদস্য, বিরোধীদলীয় নেতা এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

সোমবার রাত ৮টায় মিরপুরের একটি প্রতিষ্ঠানে অনুষ্ঠিত মতবিনিময় সভায় মনিপুর, কাজীপাড়া, ইব্রাহিমপুর, কাফরুলের বাড়ি মালিক সমিতির নেতা এবং উপস্থিত ভুক্তভোগী জনগণ অংশগ্রহণ করেন।

এ সময় ভুক্তভোগীরা বলেন, পানির তীব্র সংকটে আমাদের এলাকায় স্বাভাবিকভাবে বসবাস করা প্রায় অসম্ভব হয়ে পড়েছে। নিত্য দিনের গোসল, প্রাকৃতিক প্রয়োজন মিটানোর মতো পানীয়ও আমরা পাচ্ছি না। ১২ ফেব্রুয়ারির নির্বাচনের পরে এই সংকট তীব্র আকার ধারণ করেছে। স্বার্থান্বেষী মহলের হীনউদ্দেশ্য সাধনের জন্য এখানে কৃত্রিম সংকট সৃষ্টি করা হতে পারে বলে এলাকাবাসী আশঙ্কা প্রকাশ করেন।

জামায়াত আমির ভুক্তভোগী মানুষের কথা মনোযোগ দিয়ে শোনেন এবং পানির সমস্যা সমাধানে প্রয়োজনীয় সবকিছু করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। তিনি এই অঞ্চলের সব সমস্যা সমাধানকল্পে জনগণের পাশে থাকারও ঘোষণা দেন।

বিরোধীদলীয় নেতা বলেন, পানির সংকট সমাধানের জন্য আমি ইতোমধ্যেই ওয়াসার এমডির সাথে কথা বলেছি। তিনি আরো জানান, এই এলাকার পানি সংকটের বিষয়টি আমি জাতীয় সংসদে উত্থাপন করলে প্রধানমন্ত্রী ব্যক্তিগতভাবে এই এলাকার সমস্যা সমাধানে বিশেষ ভূমিকা পালন করবেন বলে আশ্বাস দিয়েছেন।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন- জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মো. সেলিম উদ্দিন, উত্তরের নায়েবে আমির আব্দুর রহমান মুসা ও মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি ডা. ফখরুদ্দিন মানিক।

মনিপুর এলাকা থেকে অংশগ্রহণ করেন- পূর্ব মনিপুর বাড়ি মালিক সমিতির সভাপতি সরোয়ার আলম, কাঁঠালতলা বাড়ি মালিক সমিতির সভাপতি শফিকুল ইসলাম, মনিপুর বাড়ি মালিক সমিতির সভাপতি ফজলুল হক, ইব্রাহিমপুর আদর্শ পল্লীবাড়ি মালিক সমিতির সভাপতি আজিম উদ্দিন, উত্তর কাফরুলের বাসিন্দা আল মামুন, ইব্রাহিমপুর প্রাইমারি স্কুল সংলগ্ন এলাকার বাসিন্দা মাহাবুবুর রহমান প্রমুখ।




  বিষয়:   মিরপুর  মতবিনিময়  কাজীপাড়া 



Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy