ব্রাহ্মণবাড়িয়ায় র‌্যাব সদস্যদের উপর হামলার ঘটনায় কুখ্যাত ডাকাত সহ ৫জন গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

সারাবাংলা

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে র‌্যাবের গোয়েন্দা টিমের উপর হামলার ঘটনায় কুখ্যাত ডাকাত সফিকের সহযোগী আব্দুল কাদেরসহ ৫জনকে গ্রেফত্র করেছে র‌্যাব।

2026-05-12T17:08:35+00:00
2026-05-12T17:08:35+00:00
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬ ২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬
   
ব্রাহ্মণবাড়িয়ায় র‌্যাব সদস্যদের উপর হামলার ঘটনায় কুখ্যাত ডাকাত সহ ৫জন গ্রেফতার
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১২ মে, ২০২৬, ৫:০৮ পিএম   (ভিজিট : ৩৩)
ব্রাহ্মণবাড়িয়ায় র‌্যাব সদস্যদের উপর হামলার ঘটনায় কুখ্যাত ডাকাত সহ ৫জন গ্রেফতার, দেশীয় অস্ত্র উদ্ধার
X

ব্রাহ্মণবাড়িয়ায় র‌্যাব সদস্যদের উপর হামলার ঘটনায় কুখ্যাত ডাকাত সহ ৫জন গ্রেফতার, দেশীয় অস্ত্র উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে র‌্যাবের গোয়েন্দা টিমের উপর হামলার ঘটনায় কুখ্যাত ডাকাত সফিকের সহযোগী আব্দুল কাদেরসহ ৫জনকে গ্রেফত্র করেছে র‌্যাব। সোমবার রাত থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত নবীনগর উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার আব্দুল কাদির (৬২) জেলার নবীনগর উপজেলার রতনপুর ইউনিয়নের খাগাতুয়া গ্রামের গোলাম ওয়াহেদের ছেলে, একই এলাকার নয়ন মিয়ার ছেলে মোঃ রাহিম আহমেদ (২০), মোসলেম মিয়ার ছেলে আব্দুর রহমান প্রকাশ অপু মিয়া (১৯), হুমায়ূন কবীরের ছেলে নূও আলম প্রকাশ নূও নবী (১৯) ও জামাল মিয়ার স্ত্রী ছানোয়ারা বেগম (৪৮)।

এ সময় তাদের কাছ থেকে ১টি রামদা, ১টি হুইল সাদৃশ অস্ত্র, ১টি চাকু ও ২টি লোহার রড উদ্ধার করা হয়।

মঙ্গলবার দুপুর ১টায় র‌্যাব-৯-এর- সিপিসি-১ ব্রাহ্মণবাড়িয়া কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে সিপিসি-১-এর কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার মোঃ নুরনবী এই তথ্য জানান। সংবাদ সম্মেলনে গ্রেপ্তারকৃত আসামীদের হাজির ও উদ্ধারকৃত দেশীয় অস্ত্র প্রদর্শন করা হয়।

প্রেস ব্রিফিংয়ে কমান্ডার নূরনবী জানান, গত সোমবার বিকেলে র‌্যাব-৯-এর সিপিসি-১ কার্যালয়ের গোয়েন্দা টিমের ৪জন সদস্য তথ্য সংগ্রহের জন্য জেলার বাঞ্ছারামপুর উপজেলার উদ্দেশ্যে যাত্রা করে। টিমটি নবীনগর উপজেলার রতনপুর ইউনিয়নের খাগাতুয়া গ্রামে পৌছলে নবীনগরের শীর্ষ সন্ত্রাসী ও কুখ্যাত ডাকাত সফিক তার সহযোগীদের নিয়ে অতর্কিতভাবে র‌্যাব সদস্যদের উপর আক্রমন করে। সন্ত্রাসীরা র‌্যাব সদস্যদেরকে জিম্মি করে তাদের আস্তানায় নিয়ে বেদম মারধোর করে।

এতে গোয়ান্দা টিমের ৩জন সদস্য মারাত্মক আহত হন। আহতরা হলেন মালেক, রাশেদ ও কাজল। 

ঘটনার সংবাদ পেয়ে অন্যান্য র‌্যাব সদস্যরা স্থানীয় গ্রামবাসীর সহায়তায় তাদেরকে উদ্ধার করেন। পরে আহত র‌্যাব সদস্যদেরকে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয় এবং দুইজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়। বর্তমানে দুইজন ঢাকায় চিকিৎসাধীন।

ঘটনার পরপরই র‌্যাব সদস্যদের উপর হামলাকারীদের গ্রেপ্তারের জন্য রাতভর রতনপুর ইউনিয়নের খাগাতুয়া গ্রামে অভিযান চালিয়ে কুখ্যাত ডাকাত আব্দুল কাদিরসহ ৫জনকে গ্রেফতার করা হয় ও হামলার ঘটনায় ব্যবহৃত দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

র‌্যাবের উপস্থিতি টের পেয়ে কুখ্যাত সন্ত্রাসী শফিক ডাকাত এবং তার অন্যতম সহযোগী আব্দুল হালিম পালিয়ে যায়।

প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, এই ডাকাত দলের সদস্যরা ইতোপূর্বে নবীনগর থানা পুলিশের উপর দুই বার আক্রমণ করেছে। এ ঘটনায় নবীনগর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। বাকী আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy