কুষ্টিয়া সীমান্তে বিজিবি‘র অভিযানে অস্ত্র, গুলি ও মাদক উদ্ধার

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি

সারাবাংলা

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত এলাকায় মাদক, অস্ত্র ও চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (৪৭ বিজিবি) দেশীয় অস্ত্র,

2026-05-13T15:26:14+00:00
2026-05-13T15:26:14+00:00
শুক্রবার ৭ আগস্ট ২০২৬ ২৩ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার ৭ আগস্ট ২০২৬
   
কুষ্টিয়া সীমান্তে বিজিবি‘র অভিযানে অস্ত্র, গুলি ও মাদক উদ্ধার
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৩ মে, ২০২৬, ৩:২৬ পিএম   (ভিজিট : ৪৪)
কুষ্টিয়া সীমান্তে বিজিবি‘র অভিযানে অস্ত্র, গুলি ও মাদক উদ্ধার
X

কুষ্টিয়া সীমান্তে বিজিবি‘র অভিযানে অস্ত্র, গুলি ও মাদক উদ্ধার

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত এলাকায় মাদক, অস্ত্র ও চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (৪৭ বিজিবি) দেশীয় অস্ত্র, গুলি ও ভারতীয় মাদকদ্রব্য উদ্ধার করেছে।

বিজিবি জানায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ১৩ মে রাত ৩ টার দিকে জামালপুর বিওপির একটি টহল দল সীমান্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে উপজেলার জয়পুর মাঠপাড়া নামক স্থানে তল্লাশি চালিয়ে ১টি দেশীয় অস্ত্র (সিঙ্গেল শুটার পিস্তল), ২ রাউন্ড গুলি এবং ভারতীয় ২০ বোতল ট্রিপোলিডাইন হাইড্রোক্লোরাইড এন্ড কোডেইন ফসফেট সিরাপ উদ্ধার করে।

এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে ঘটনার সাথে জড়িত সন্দেহভাজন ব্যক্তিরা পালিয়ে যায়। পরবর্তীতে গোয়েন্দা তথ্য ও স্থানীয় অনুসন্ধানের ভিত্তিতে পলাতক ২ জন আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম শুরু হয়েছে। 

এ বিষয়ে মামলা দায়েরপূর্বক উদ্ধারকৃত অস্ত্র, গুলি ও মাদকদ্রব্য দৌলতপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে বিজিবি জানিয়েছে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy