বাঁশখালীতে চাচার লাঠির আঘাতে ভাতিজার মৃত্যু

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি

সারাবাংলা

চট্টগ্রামের বাঁশখালীতে বাড়ির সীমানা নিয়ে বিরোধের জেরে চাচার লাঠির আঘাতে আহত ভাতিজা মো. হাছানের (২৪) মৃত্যু হয়েছে। এ

2026-05-13T16:08:14+00:00
2026-05-13T16:08:14+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
বাঁশখালীতে চাচার লাঠির আঘাতে ভাতিজার মৃত্যু
বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৩ মে, ২০২৬, ৪:০৮ পিএম   (ভিজিট : ২২)
বাঁশখালীতে চাচার লাঠির আঘাতে ভাতিজার মৃত্যু
X

বাঁশখালীতে চাচার লাঠির আঘাতে ভাতিজার মৃত্যু

চট্টগ্রামের বাঁশখালীতে বাড়ির সীমানা নিয়ে বিরোধের জেরে চাচার লাঠির আঘাতে আহত ভাতিজা মো. হাছানের (২৪) মৃত্যু হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত চাচা পলাতক রয়েছেন জানায় পুলিশ।

মঙ্গলবার (১২ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার সাধনপুর ইউনিয়নের বৈলগাঁও এলাকায় এ ঘটনা ঘটে। নিহত হাছান ওই এলাকার বাসিন্দা মো. বশরের ছেলে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, বৈলগাঁও এলাকার দুই ভাই মো. বশর ও নাছির উদ্দিনের মধ্যে দীর্ঘদিন ধরে বাড়ির সীমানা নিয়ে বিরোধ চলছিল। ঘটনার দিন সন্ধ্যায় ধান রাখা নিয়ে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে কথা–কাটাকাটি হয়। এ সময় চাচা নাছির উদ্দিন ও চাচাত ভাই রাকিব লাঠি দিয়ে হাছানের মাথায় আঘাত করলে তিনি গুরুতর আহত হন। পরে গুরুতর অবস্থায় হাছানকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় রাত দুইটার দিকে তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় নিহত হাছানের বাবা বশরও গুরুতর আহত হন।

এ বিষয়ে বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল হক বলেন, ‘ঘটনার পর জড়িতরা পলাতক রয়েছে। তাদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলমান রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।'#





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy