কোরবানির ঈদ সামনে রেখে রায়পুরে ফের সক্রিয় জাল টাকার চক্র

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

সারাবাংলা

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় আবারও সক্রিয় হয়ে উঠেছে জাল টাকার ব্যবসায়ী চক্র। বিভিন্ন হাট-বাজার, দোকানপাট ও লেনদেনে জাল নোট

2026-05-13T16:33:08+00:00
2026-05-13T16:33:08+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
কোরবানির ঈদ সামনে রেখে রায়পুরে ফের সক্রিয় জাল টাকার চক্র
রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৩ মে, ২০২৬, ৪:৩৩ পিএম   (ভিজিট : ৫০)
সোমবার সোনাপুর বাজারে এই কিশোরীকে কয়েকটি জাল নোটস আটক করে স্থানীয় জনতা
X

সোমবার সোনাপুর বাজারে এই কিশোরীকে কয়েকটি জাল নোটস আটক করে স্থানীয় জনতা

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় আবারও সক্রিয় হয়ে উঠেছে জাল টাকার ব্যবসায়ী চক্র। বিভিন্ন হাট-বাজার, দোকানপাট ও লেনদেনে জাল নোট ছড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। এতে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মাঝে উদ্বেগ ও আতঙ্ক দেখা দিয়েছে।

স্থানীয় সূত্র জানায়, সম্প্রতি উপজেলার সোনাপুর বাজারে কয়েকটি জাল ১০০০ টাকার নোট সহ এক কিশোরী নারীকে আটক করে স্থানীয় জনতা। তখন জিজ্ঞাসাবাদে রাইপুরের বেশ কয়েকজন ব্যবসায়ীর নাম উঠে আসে। এছাড়াও শহরের গাজী মার্কেটে ৫০০ ও ১০০০ টাকার জাল নোট ধরা পড়ার ঘটনা বেড়েছে। 

বিশেষ করে সন্ধ্যার পর ভিড়ের সুযোগ নিয়ে কিছু অসাধু ব্যক্তি কৌশলে জাল টাকা চালিয়ে দিচ্ছে বলে অভিযোগ রয়েছে। সামনের কোরবানির গরুর বাজারকে টার্গেট করে জাল টাকার চক্রটি আরও সক্রিয় হয়ে উঠছে।

ব্যবসায়ীরা জানান, ব্যস্ত সময় ও ক্রেতাদের চাপের কারণে অনেক সময় নোট যাচাই করা সম্ভব হয় না। পরে ব্যাংক বা অন্য কোথাও টাকা জমা দিতে গিয়ে জাল নোট শনাক্ত হচ্ছে। এতে আর্থিক ক্ষতির মুখে পড়ছেন ক্ষুদ্র ব্যবসায়ীরা।

একাধিক ব্যবসায়ী বলেন, “আগেও এমন চক্র সক্রিয় ছিল। কিছুদিন বন্ধ থাকার পর আবার নতুন করে জাল টাকা বাজারে ছাড়ছে তারা। প্রশাসনের কঠোর নজরদারি প্রয়োজন। গরুর বাজারে ব্যবসায়ীরা টাকা যাচাই করার কম সুযোগ থাকায় এই সুযোগে জাল টাকার চক্রটি কাজে লাগাতে পারে। তাই বাজারগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর টহল বাড়ানো এবং সাধারণ মানুষকে সচেতন করার দাবি জানিয়েছেন তারা।

এ বিষয়ে রায়পুর থানার ওসি তদন্ত আব্দুল মান্নান বলেন, জাল টাকা প্রতিরোধে আমাদের নজরদারি অব্যাহত রয়েছে। জাল টাকার বিষয়ে অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। সন্দেহজনক কোনো নোট বা ব্যক্তির বিষয়ে দ্রুত থানায় জানানোর আহ্বান জানানো হয়েছে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy