ফুলবাড়ীতে ৬ সড়কের সাত স্থানে জলাবদ্ধতা, দুর্ভোগ চরমে

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি

সারাবাংলা

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলা ভূমি অফিস মাঠসহ উপজেলা শহরের সঙ্গে সংযুক্ত ব্যস্ততম ছয়টি সড়কের ৭টি জায়গায় সামান্য বৃষ্টি হলেই

2026-05-13T16:59:00+00:00
2026-05-13T16:59:00+00:00
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬ ২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬
   
ফুলবাড়ীতে ৬ সড়কের সাত স্থানে জলাবদ্ধতা, দুর্ভোগ চরমে
ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৩ মে, ২০২৬, ৪:৫৯ পিএম   (ভিজিট : ৪৭)
ফুলবাড়ীতে জলাবদ্ধতা
X

ফুলবাড়ীতে জলাবদ্ধতা

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলা ভূমি অফিস মাঠসহ উপজেলা শহরের সঙ্গে সংযুক্ত ব্যস্ততম ছয়টি সড়কের ৭টি জায়গায় সামান্য বৃষ্টি হলেই জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে| 

এতে চরম দুর্ভোগ বাড়ছে সড়ক দিয়ে চলাচলকারী হাজার হাজার মানুষের| ভুক্তভোগীরা এখানকার জলাবদ্ধতা নিরসনে পানি নিষ্কাসনের পূর্ণাঙ্গ ড্রেনেজ ব্যবস্থার দাবিসহ ফুলবাড়ী উপজেলা শহরের সড়কগুলো উঁচু করার পরিকল্পনা দাবি জানিয়েছন।

জলাবদ্ধতায় আক্রান্ত স্থানগুলো হচ্ছে- ফুলবাড়ী বাজার প্রবেশ সড়কের আলী হোসেনের তেল ডিপো সংলগ্ন পুরান কাঁচা বাজার এলাকা, হাসপাতাল যাওয়ার সড়কের শাহাদত হোসেন ডাক্তারের বাসা সংলগ্ন এলাকা, ভাইভাই ফার্মেসী সংলগ্ন সারপট্রি সড়ক এলাকা|

এছাড়াও মাষ্টারপাড়া প্রবেশ সড়কের বন কর্মকর্তা নবীর হোসেনের বাসা সংলগ্ন এলাকা, ফুলবাড়ী সুন্দরবন কুরিয়ার সার্ভিস সংলগ্ন শহীদ লুৎফর রহমান সরণির বিভিন্ন স্থান, সাবেক উপজেলা চেয়ারম্যান রব্বানী চেয়ারম্যানের বাড়ি সংলগ্ন নগর মনোহরগঞ্জ সড়ক এলাকায় সামান্য বৃষ্টিতে জলাবদ্ধতা দেখা দেয়|





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy