চীনা প্রেসিডেন্টকে ‘মহান নেতা’ বলে প্রশংসায় ভাসালেন ট্রাম্প

অনলাইন ডেস্ক

আন্তর্জাতিক

বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকের সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার চীনা প্রতিপক্ষের ভূয়সী প্রশংসা করেছেন

2026-05-14T11:35:38+00:00
2026-05-14T11:35:38+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
চীনা প্রেসিডেন্টকে ‘মহান নেতা’ বলে প্রশংসায় ভাসালেন ট্রাম্প
অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬, ১১:৩৫ এএম   (ভিজিট : ৪৫)
বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকের সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
X

বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকের সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকের সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার চীনা প্রতিপক্ষের ভূয়সী প্রশংসা করেছেন। বৈঠকে সরাসরি শি জিনপিংকে উদ্দেশ্য করে ট্রাম্প বলেন, ‘আপনি একজন মহান নেতা। 

জিনপিংকে ‘মহান নেতা’ হিসেবে অভিহিত করে ট্রাম্প দুই দেশের মধ্যে একটি ‘অসাধারণ ভবিষ্যতে’র স্বপ্ন দেখছেন বলে মন্তব্য করেন। 

অনেকে আমার এমন মন্তব্যের সমালোচনা করেন, কিন্তু আমি তা পরোয়া করি না, কারণ আমি যা বলছি তা সত্য।’

ট্রাম্পের এই প্রশংসাসূচক মন্তব্য নতুন কোনো বিষয় নয়, বরং শি জিনপিংয়ের সঙ্গে তার দীর্ঘ প্রায় এক দশকের পারস্পরিক সম্পর্কের ধারায় এটি একটি চলমান প্রবণতা।

ট্রাম্পের রাজনৈতিক ও ব্যক্তিগত জীবনে শি জিনপিংয়ের প্রশংসা করার অনেক নজির রয়েছে।

২০১৭ সালে প্রথমবার রাষ্ট্রীয় সফরে চীনে গিয়ে ট্রাম্প শি জিনপিংকে ‘খুবই বিশেষ মানুষ’ হিসেবে আখ্যায়িত করেছিলেন। ওই সময় তিনি তাকে ‘খুবই মেধাবী’ এবং ‘খুব ভালো মানুষ’ বলেও বর্ণনা করেছিলেন।

অফিসিয়াল দায়িত্বের বাইরেও বিভিন্ন সাক্ষাৎকারে ট্রাম্প শি চিনপিংকে নিয়ে ইতিবাচক কথা বলেছেন।

২০২৩ সালে ফক্স নিউজের এক সাক্ষাৎকারে তিনি শি জিনপিংকে ‘স্মার্ট’ ও ‘অসাধারণ ব্যক্তি’ হিসেবে উল্লেখ করেছিলেন।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বাণিজ্য যুদ্ধ কিংবা ভূ-রাজনৈতিক টানাপোড়েন যেকোনো পরিস্থিতির মধ্যেই ট্রাম্প ব্যক্তিগত পর্যায়ে শি জিনপিংয়ের প্রশংসা করার কৌশলটি বজায় রেখেছেন।

যদিও ট্রাম্পের এই প্রশংসাসূচক বাচনভঙ্গি নিয়ে যুক্তরাষ্ট্রে রাজনৈতিক মহলে প্রায়ই ভিন্নমত ও বিতর্কের সৃষ্টি হয়, তবুও নিজের অবস্থানে অটল থেকে তিনি বরাবরের মতোই চীনা প্রেসিডেন্টকে ‘মহান নেতা’ হিসেবেই সম্বোধন করে আসছেন।




  বিষয়:   বেইজিং  প্রেসিডেন্ট  ডোনাল্ড ট্রাম্প 



Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy