প্রথমবারের মতো টরন্টোতে অনুষ্ঠিত হচ্ছে আবৃত্তি উৎসব

বুলেটিন ডেস্ক

প্রবাস

আগামী ৩ অক্টোবর প্রথমবারের মতো কানাডার টরন্টোয় অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘আবৃত্তি উৎসব ২০২৬’।আবৃত্তি সংগঠন ‘উচ্চারণ’-এর উদ্যোগে আয়োজিত এই

2026-05-14T18:47:45+00:00
2026-05-14T18:47:45+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
প্রথমবারের মতো টরন্টোতে অনুষ্ঠিত হচ্ছে আবৃত্তি উৎসব
বুলেটিন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬, ৬:৪৭ পিএম   (ভিজিট : ৬৪)
প্রথমবারের মতো টরন্টোতে অনুষ্ঠিত হচ্ছে আবৃত্তি উৎসব
X

প্রথমবারের মতো টরন্টোতে অনুষ্ঠিত হচ্ছে আবৃত্তি উৎসব

আগামী ৩ অক্টোবর প্রথমবারের মতো কানাডার টরন্টোয় অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘আবৃত্তি উৎসব ২০২৬’। 

আবৃত্তি সংগঠন ‘উচ্চারণ’-এর উদ্যোগে আয়োজিত এই উৎসবকে কেন্দ্র করে স্থানীয় সময় বুধবার সন্ধ্যায় টরন্টো ফিল্ম ফোরাম কার্যালয়ে এক সংবাদ সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে আয়োজকরা উৎসবের লক্ষ্য ও পরিকল্পনা তুলে ধরেন। সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন সংগঠনের সদস্য নাজমা কাজী, ম্যাক আজাদ, রাশেদা মুনীর, ফারহানা আহমেদ ও জামিল বিন খলিল।

অনুষ্ঠানে টরন্টোর বিশিষ্ট সাংবাদিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও আবৃত্তি অনুরাগীরা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে আলোচনায় অংশ নেন সাইফুল্লাহ মাহমুদ দুলাল, আহমেদ হোসেন, শওগত আলী সাগর, ফায়জুল করিম, বাদল ঘোষ, নওশের আলী, শেখ আনোয়ার হোসেন, নুসরাত জাহান শাওলী, বিদ্যুৎ সরকার, ওয়াজির হোসেন মুরাদ, সৈয়দ রোকসানা, ফ্লোরা নাসরিন ইভা, লুৎফুল আহমেদ লিটু, সোমা চক্রবর্তী ও মুনিরা সুলতানা মিলিসহ আরও অনেকে।

একই দিনে টরন্টোতে আরও একটি আবৃত্তি সংগঠন উৎসবের আয়োজন করতে যাচ্ছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। সংশ্লিষ্টরা আশা করছেন, এই উৎসবগুলোর মাধ্যমে প্রবাসে বাংলা ভাষা ও সংস্কৃতির চর্চা আরও বেগবান হবে।






Loading...
Loading...


প্রবাস এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy