পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রশিক্ষণ কর্মশালা

স্টাফ রিপোর্টার, পাবনা

সারাবাংলা

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তাদের জন্য বৃহস্পতিবার ‘ট্রেনিং সেশন অন ফায়ার সেফটি, আর্থকোয়েক এন্ড

2026-05-14T21:09:33+00:00
2026-05-14T21:09:33+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রশিক্ষণ কর্মশালা
স্টাফ রিপোর্টার, পাবনা
প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬, ৯:০৯ পিএম   (ভিজিট : ৩৪)
প্রশিক্ষণ কর্মশালা
X

প্রশিক্ষণ কর্মশালা

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তাদের জন্য বৃহস্পতিবার ‘ট্রেনিং সেশন অন ফায়ার সেফটি, আর্থকোয়েক এন্ড হাই রাইজ বিল্ডিং সেফটি ম্যানেজম্যান্ট এন্ড  ডেমোনেষ্টশন’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় উপাচার্য (ভারপ্রাপ্ত)অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. শামীম আহসান। রিসোর্স পার্সন হিসেবে কর্মশালাটি পরিচালনা করেন ফায়ার সার্ভিস পাবনা অফিসের ফায়ার ষ্টেশন অফিসার শফিউল ইসলাম ও ইন্সপেক্টর ফারুক আহমেদ।

প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে মাননীয় উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম বলেন,  বেশিরভাগ সময় দুর্যোগের পূর্বাভাস আমরা জানতে পারি না। দুর্যোগ হঠাৎ করেই আসে। তাই সবসময়ই আমাদেরকে দুর্যোগ মোকাবিলার জন্য মানসিকভাবে প্রস্তুতি রাখতে হবে। সবাইকে সচেতন হতে হবে। প্রশিক্ষণ এক্ষেত্রে সচেতনা বাড়ায়। তারই ধারাবাহিকতায় আজকের  আয়োজন। সকলের সম্মিলিত প্রচেষ্টায় দুর্যোগ মোকাবেলা করতে হবে। তিনি আশাপ্রকাশ করেন, আইকিউএসি বিশ্ববিদ্যালয়ের অংশীজনদের জন্য নিয়মিত দুর্যোগ ব্যবস্থাপনা মোকাবেলায় প্রশিক্ষণের আয়োজন করবেন।

কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. শামীম আহসান বলেন, বিল্ডিংকোড সম্পর্কে আমাদের জানতে হবে। এ জন্য প্রশাসনকে উদ্যোগ গ্রহণ  করে নাগরিকদেরকে  সচেতন করতে হবে। নাগরিকদেরকে ভবন নির্মাণের সময়  সমস্ত উপাদান সঠিক মাত্রায় প্রয়োগ করতে হবে। সব ভবনে অগ্নিনির্বাপক যন্ত্র রাখার ব্যবস্থা রাখতে হবে। অগ্নি নির্বাপনের সিলিন্ডার ব্যবহার শিখতে হবে। প্রত্যেক ভবনে পানির ট্যাংকির ব্যবস্থা এবং তাতে পানি রাখা বাধ্যতামূলক করতে হবে। ফায়ার সার্ভিস যাতে ঠিকমতো কাজ করতে পারে সেজন্য নাগিরকদের সচেতন হতে হবে।

বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স হলে দিনব্যাপী কর্মশালায় সভাপতিত্ব করেন ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের পরিচালক অধ্যাপক ড. মো.শামীম রেজা। এতে আরও উপস্থিত ছিলেন জুলাই-৬ হলের প্রভোষ্ট অধ্যাপক ড. মো. কামরুজ্জামান,গণতন্ত্র হলের  প্রভোস্ট লায়লা আরজুমান্দ বানু, প্রক্টর অধ্যাপক ড. কামরুজ্জামান খান, ছাত্র উপদেষ্টা দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. রাশেদুল হক,টু্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান মো. আশিকুর রহমান অভিসহ জ্যেষ্ঠ শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা। অনুষ্ঠান সঞ্চালনা করেন আই কিউ এসি’র অতিরিক্ত পরিচালক অধ্যাপক  ড. মো. আসফাকুর রহমান।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy