ওড়না উদ্ধারে রেললাইনে নারীর ঝাঁপ, ভিডিও ভাইরাল

অনলাইন ডেস্ক

আন্তর্জাতিক

ভারতের রাজধানী নয়াদিল্লি রেলস্টেশনে এক ইন্দোনেশীয় নারীর ওড়না উদ্ধার করতে রেললাইনে ঝাঁপ দিয়ে সাহসিকতার পরিচয় দিয়েছেন এক বৃদ্ধ ভারতীয়

2026-05-15T14:13:54+00:00
2026-05-15T14:13:54+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ওড়না উদ্ধারে রেললাইনে নারীর ঝাঁপ, ভিডিও ভাইরাল
অনলাইন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৫ মে, ২০২৬, ২:১৩ পিএম   (ভিজিট : ৫৬)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

ভারতের রাজধানী নয়াদিল্লি রেলস্টেশনে এক ইন্দোনেশীয় নারীর ওড়না উদ্ধার করতে রেললাইনে ঝাঁপ দিয়ে সাহসিকতার পরিচয় দিয়েছেন এক বৃদ্ধ ভারতীয়। ঘটনাটির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, ইন্দোনেশীয় এক নারী নয়াদিল্লি রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনের দরজার কাছে দাঁড়িয়ে ক্যামেরা সামলানোর চেষ্টা করছিলেন। এ সময় অসাবধানতাবশত তার ওড়নাটি ট্রেন ও প্ল্যাটফরমের মাঝখানে পড়ে যায়।

নারীটি কিছু বুঝে ওঠার আগেই পাশ দিয়ে যাওয়া এক বৃদ্ধ পরিস্থিতি বুঝে তাকে অপেক্ষা করতে ইশারা করেন। প্রথমে হাত দিয়ে ওড়নাটি তোলার চেষ্টা করলেও ব্যর্থ হন তিনি।

পরে কোনো দ্বিধা না করে রেললাইনে নেমে ওড়নাটি উদ্ধার করেন।

ভিডিওটি ইনস্টাগ্রামে প্রকাশ পেলে তা মুহূর্তেই ভাইরাল হয়। ওড়না উদ্ধার করার পর ওই ব্যক্তি নারীর কোনো ধন্যবাদ বা প্রতিদানের অপেক্ষা না করেই দ্রুত প্ল্যাটফরমে উঠে চলে যান। ভিডিওর ক্যাপশনে নারীটি লেখেন, ‘রাহুল ঠিক সময়েই এসেছিল!’—যা ১৯৯৮ সালের জনপ্রিয় বলিউড সিনেমা ‘কুছ কুছ হোতা হ্যায়’-এ শাহরুখ খানের চরিত্রের প্রতি ইঙ্গিত।

ভিডিওটি এরই মধ্যে ৪ কোটির বেশিবার দেখা হয়েছে। নেটিজেনরা ওই বৃদ্ধের নিঃস্বার্থ সহায়তার প্রশংসা করেছেন। একজন মন্তব্য করেন, ‘তিনি মেয়েটির ওড়না তুলে দিলেন, কোনো ধন্যবাদের অপেক্ষাও করলেন না।’

আরেকজন লেখেন, ‘তিনি সত্যিকারের ভদ্রলোক। সাহায্য করতে গিয়ে মেয়েটির হাত পর্যন্ত ধরেননি। সূত্র : এনডিটিভি




  বিষয়:   ভারত  রাজধানী  য়াদিল্লি 



Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy