প্রকাশ: শনিবার, ১৬ মে, ২০২৬, ৩:৫০ পিএম (ভিজিট : ১১২)

X
আড়াইহাজারে সুজনের নতুন কমিটি ঘোষণা
সুশাসন, জবাবদিহিতা ও নাগরিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে “সুজন-সুশাসনের জন্য নাগরিক” এর দ্বি-বার্ষিক সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৬ মে) বিকেলে আড়াইহাজার থানা প্রেসক্লাব মিলনায়তনে এ সম্মেলনের আয়োজন করা হয়।
সুজনের আড়াইহাজার শাখার সভাপতি মোঃ মনিরুজ্জামান সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুজন-সুশাসনের জন্য নাগরিক নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি ধীমান সাহা জুয়েল।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আড়াইহাজার থানা প্রেসক্লাবের সভাপতি মাসুম বিল্লাহ, সুজন নারায়ণগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ আশরাফুল হক আশু এবং সোনারগাঁও সুজনের সভাপতি মোঃ মনিরুজ্জামান।
এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ রিপোর্টার্স ক্লাবের সিনিয়র সহ-সভাপতি মোস্তফাকামাল, আড়াইহাজার থানা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মজিবর রহমানসহ স্থানীয় আড়াইহাজার থানা প্রেসক্লাবের উপদেষ্টা রফিকুল ইসলাম রানা সহ স্থানীয় সাংবাদিক, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন, সুশাসন প্রতিষ্ঠায় নাগরিকদের সচেতন তা মূলক অংশগ্রহণ ও সামাজিক জবাবদিহিতা নিশ্চিত করা জরুরি। দুর্নীতি, অনিয়ম ও বৈষম্যের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে কাজ করার পাশাপাশি তরুণ প্রজন্মকে মানবিক ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।
সম্মেলনের শেষে প্রধান অতিথি ধীমান সাহা জুয়েল আড়াইহাজার সুজন-সুশাসনের জন্য নাগরিকের ২৩ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করেন। এতে সভাপতি হিসেবে মোঃ মনিরুজ্জামান সরকার এবং সাধারণ সম্পাদক হিসেবে শফিকুল ইসলামকে নির্বাচিত করা হয়।
অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে সুজনের ভূমিকা তুলে ধরা হয় এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়েও আলোচনা করা হয়। সম্মেলনে মিডিয়া পার্টনার হিসেবে ছিল “আমাদের আড়াইহাজার”।