কেন্দুয়ায় ধান শুকানোকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে আহত রহিম উদ্দিনের মৃত্যু

কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি

সারাবাংলা

নেত্রকোনার কেন্দুয়া উপজেলার বলাইশিমুল গ্রামের দু গ্রুপের সংঘর্ষে আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন বলাইশিমুল ইউনিয়ন আওয়ামী লীগের

2026-05-16T17:40:35+00:00
2026-05-16T17:40:35+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
কেন্দুয়ায় ধান শুকানোকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে আহত রহিম উদ্দিনের মৃত্যু
কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৬ মে, ২০২৬, ৫:৪০ পিএম   (ভিজিট : ৬৬)
কেন্দুয়ায় ধান শুকানোকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে আহত রহিম উদ্দিনের মৃত্যু
X

কেন্দুয়ায় ধান শুকানোকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে আহত রহিম উদ্দিনের মৃত্যু

নেত্রকোনার কেন্দুয়া উপজেলার বলাইশিমুল গ্রামের দু গ্রুপের সংঘর্ষে আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন বলাইশিমুল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রহিম উদ্দিন (৮০)। 

আজ শনিবার (১৬ মে) রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (১৪ মে) বিকেলে বলাইশিমুল গ্রামে ধান শুকানোকে কেন্দ্র করে একই পাড়ার জসিম উদ্দিন গংদের সাথে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অন্তত ১০ থেকে ১২ জন আহত হন। 

গুরুতর আহত রহিম উদ্দিনকে প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এ ঘটনায় কেন্দুয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল হাসান ভূঁইয়া তার ফেসবুক পোস্টে দাবি করেন, “টার্গেট কিলিংয়ের বলি হতে হলো রহিম ভাইকে। তাকে দলবেঁধে ঘেরাও করে আঘাত করা হয়েছে।” তিনি ঘটনার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান।

ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাপা উত্তেজনা বিরাজ করছে। তবে অভিযোগের বিষয়ে প্রতিপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী মাকসুদ জানান, বলাইশিমুল এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। পাশাপাশি লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুতের জন্য কেন্দুয়া থানার পক্ষ থেকে ঢাকার শাহবাগ থানায় বেতার বার্তা পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, “প্রাথমিক তদন্তে ঘটনায় জড়িতদের তথ্য-উপাত্ত সংগ্রহ করা হয়েছে। লিখিত অভিযোগ পাওয়া গেলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”   





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy