সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নাঙ্গলকোটের প্রবাসী নিহত

নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি

সারাবাংলা

সৌদি আরবে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় কুমিল্লার নাঙ্গলকোটের নুর আলম (৪৫) নামে এক প্রবাসী নিহত হয়েছে। একই ঘটনায় তার

2026-05-16T18:07:12+00:00
2026-05-16T18:07:12+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নাঙ্গলকোটের প্রবাসী নিহত
নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৬ মে, ২০২৬, ৬:০৭ পিএম   (ভিজিট : ৫৭)
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নাঙ্গলকোটের নুর আলম (৪৫) নামে এক প্রবাসী নিহত
X

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নাঙ্গলকোটের নুর আলম (৪৫) নামে এক প্রবাসী নিহত

সৌদি আরবে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় কুমিল্লার নাঙ্গলকোটের নুর আলম (৪৫) নামে এক প্রবাসী নিহত হয়েছে। একই ঘটনায় তার সঙ্গী জেলার চৌদ্দগ্রাম উপজেলার ইদ্রিস মিয়া নামক অপর ব্যক্তি নিহত হয়। 

নুর আলম নাঙ্গলকোট উপজেলার বটতলী ইউনিয়নের বাসুদাই গ্রামের মরহুম খলিল সওদাগরের ছেলে। মৃত্যুকালে তার মাতা, স্ত্রী ও ২ ছেলে ২ মেয়ে রয়েছে।

পারিবারিক সূত্রে জানা যায়, নুর আলম সৌদি আরবের রিয়াদে ব্যবসা করতেন। শুক্রবার মাল ক্রয়ের জন্য সে জেদ্দায় গিয়েছিল। মালামাল ক্রয় করে আবার রিয়াদে ফেরার পথে আফিফ নামক স্থানে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তিনি মারা যায়। এসময় তার সঙ্গী জেলার চৌদ্দগ্রামের ইদ্রিস মিয়া নামক অপর ব্যক্তিও মারা গেছে।

সৌদি আরবে অবস্থানরত প্রবাসী ও নিহত নুর আলমের ভাগিনা মনির হোসেন জানান, দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে তার মামা নুর আলম ও তার সঙ্গী চৌদ্দগ্রাম উপজেলার ইদ্রিস মিয়া নামক অপর প্রবাসী এবং একজন সৌদি নাগরিক মারা যায়। গাড়ির চালকের অবস্থাও আশংকাজনক বলে তিনি জানান। 

প্রবাসী নুর আলমের মৃত্যু সংবাদে তার পরিবারসহ এলাকার সর্বত্র চলছে শোকের মাতম। 

নিহতের স্ত্রী সুমি আক্তার দ্রুততম সময়ের মধ্যে তার স্বামীকে দেশে ফিরে আনার ব্যবস্থা গ্রহনের জন্য সরকারের প্রতি আহবান জানান। 

নাঙ্গলকোট উপজেলা নির্বাহী অফিসার মো. আবু রায়হান বলেন, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিহত প্রবাসী পরিবারের জন্য প্রয়োজনীয় সকল ধরণের সহযোগীতায় প্রদান করা হবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy