নবীগঞ্জে পুকুর রক্ষা আন্দোলনের পরামর্শ সভা অনুষ্ঠিত

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি

সারাবাংলা

নবীগঞ্জ জে.কে সরকারী উচ্চ বিদ্যালয় সংলগ্ন পুরাতন পুকুর রক্ষা ও সংরক্ষণ আন্দোলনের তৃতীয় পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।আজ শনিবার

2026-05-16T19:09:01+00:00
2026-05-16T19:09:01+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
নবীগঞ্জে পুকুর রক্ষা আন্দোলনের পরামর্শ সভা অনুষ্ঠিত
নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৬ মে, ২০২৬, ৭:০৯ পিএম   (ভিজিট : ৯৫)
নবীগঞ্জে পুকুর রক্ষা আন্দোলনের পরামর্শ সভা অনুষ্ঠিত
X

নবীগঞ্জে পুকুর রক্ষা আন্দোলনের পরামর্শ সভা অনুষ্ঠিত

নবীগঞ্জ জে.কে সরকারী উচ্চ বিদ্যালয় সংলগ্ন পুরাতন পুকুর রক্ষা ও সংরক্ষণ আন্দোলনের তৃতীয় পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। 

আজ শনিবার বিকেলে বিদ্যালয় প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় এলাকার সচেতন নাগরিক, শিক্ষার্থী, যুবসমাজ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

সভায় বক্তব্য রাখেন সুভাষ চন্দ্র দাস, চৌধুরী ফয়সাল শোয়েব, শংকর চন্দ্র, অলিউর রহমান, আসাদ ইকবাল সুমন, মো. আব্দুল মজিদ, ফরজুন আক্তার মনি, সুহেল উজ্জামান, মতি লাল বৈদ্য, মো. আঞ্জব আলী, প্রণব চন্দ্র দেব, সবুজ আহমেদ, পলাশ বনিক, জাকারিয়া হোসেন, আমিনুল ইসলাম, ফেরদৌস হাসান অনিক,শামীম আহমেদ ও হাবিবুর রহমান হাবিব প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, বিদ্যালয় সংলগ্ন ঐতিহ্যবাহী পুরাতন পুকুরটি শুধু একটি জলাশয় নয়, এটি এলাকার পরিবেশ, জীববৈচিত্র্য ও জনস্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। পুকুরটি রক্ষা করা না গেলে ভবিষ্যতে পরিবেশগত ভারসাম্য হুমকির মুখে পড়বে। তাই যেকোনোভাবে পুকুর ভরাট বা দখলের অপচেষ্টা প্রতিহত করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়।

পরামর্শ সভায় আন্দোলনের ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে আলোচনা করা হয়। একই সঙ্গে পুকুর সংরক্ষণে স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করা হয়।

বক্তারা আরও বলেন, এই আন্দোলন কোনো ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থে নয়; এটি পুরো নবীগঞ্জবাসীর পরিবেশ ও ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থ রক্ষার আন্দোলন। সভা শেষে পুকুর রক্ষা আন্দোলনকে আরও বেগবান করতে সবাইকে সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy