যশোরে সাবেক উপজেলা চেয়ারম্যান মোস্তাফা ফরিদ আটক

যশোর প্রতিনিধি

সারাবাংলা

যশোরে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোস্তাফা ফরিদ আহমেদ চৌধুরীকে নাশকতার অভিযোগে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ।

2026-05-17T12:32:46+00:00
2026-05-17T12:32:46+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
যশোরে সাবেক উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মোস্তাফা ফরিদ আটক
যশোর প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৭ মে, ২০২৬, ১২:৩২ পিএম   (ভিজিট : ৪৭)
ফাইল ছবি
X

ফাইল ছবি

যশোর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোস্তাফা ফরিদ আহমেদ চৌধুরীকে আটক করেছে পুলিশ।

শনিবার (১৬ মে) রাত ১০টার পর যশোর শহরের একটি স্থান থেকে তাকে আটক করা হয়। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, নাশকতার অভিযোগে তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ওসি মাসুম খান সাংবাদিকদের বলেন, "বিষয়টি নিয়ে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কাজ করছে। বিস্তারিত তথ্য পরে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।" তবে কোন মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে বা কোথা থেকে আটক করা হয়েছে, তা তাৎক্ষণিকভাবে প্রকাশ করেনি পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, সম্প্রতি যশোরে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের পক্ষে মিছিল ও রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার অভিযোগ রয়েছে। এসব কর্মসূচিতে যুবলীগের সম্পৃক্ততার বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, নাশকতামূলক কর্মকাণ্ড ঠেকাতেই এ অভিযান চালানো হয়েছে।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকেই মোস্তাফা ফরিদ আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। তার আটকের খবরে যশোরের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।




  বিষয়:   মোস্তাফা ফরিদ আহমেদ চৌধুরী আটক  যশোর আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার  যশোর খবর  যশোর কোতোয়ালি থানা পুলিশ  বাংলাদেশের রাজনীতি 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy