বেলকুচিতে বোরো ধান ও চাল সংগ্রহ অভিযানের শুভ উদ্বোধন

বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি

সারাবাংলা

সিরাজগঞ্জের বেলকুচিতে খাদ্য অধিদপ্তরের আয়োজনে “অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহ অভিযান-২০২৬” এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।শনিবার (১৬

2026-05-17T12:38:05+00:00
2026-05-17T12:38:05+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বেলকুচিতে বোরো ধান ও চাল সংগ্রহ অভিযানের শুভ উদ্বোধন
বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৭ মে, ২০২৬, ১২:৩৮ পিএম   (ভিজিট : ২৯)
বেলকুচিতে বোরো ধান ও চাল সংগ্রহ অভিযানের শুভ উদ্বোধন
X

বেলকুচিতে বোরো ধান ও চাল সংগ্রহ অভিযানের শুভ উদ্বোধন

সিরাজগঞ্জের বেলকুচিতে খাদ্য অধিদপ্তরের আয়োজনে “অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহ অভিযান-২০২৬” এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (১৬ মে) সকালে বেলকুচি এলএসডি ক্রয় কেন্দ্রে এ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বোরো ধান ও চাল সংগ্রহ অভিযানের শুভ উদ্বোধন করেন সিরাজগঞ্জ-৫ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্মানিত সিনেট সদস্য জনাব আমিরুল ইসলাম খান আলীম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার ও অভ্যন্তরীণ খাদ্যশস্য সংগ্রহ ও মনিটরিং কমিটির সভাপতি আফরিন জাহান।

অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন  উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আনোয়ার হোসেন। 

এ সময় উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সদস্য মোঃ গোলাম আজম, বেলকুচি উপজেলা বিএনপির সাবেক আহবায়ক মোঃ নূরুল ইসলাম গোলাম, বেলকুচি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক মন্ডল, বেলকুচি উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মোঃ বনি আমিন, উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল মান্নান সরকার, বেলকুচি পৌর বিএনপির সাবেক আহবায়ক হাজী আলতাফ হোসেন প্রামানিক, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম শফি সহ উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও ইলেকট্রনিকস ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy