৪৩টি কেন্দ্র নিয়ে ভূমিসেবায় দৃষ্টান্ত স্থাপন করেছে সাতক্ষীরা জেলা

সাতক্ষীরা প্রতিনিধি

সারাবাংলা

সাতক্ষীরা দেশের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ ভূমিসেবা কেন্দ্রের জেলা। এজেলায় ৪৩টি ভূমি সেবা কেন্দ্র রয়েছে। ভূমিসেবা জনগণের দোরগোঁড়ায় পৌছে

2026-05-17T15:38:41+00:00
2026-05-17T15:43:35+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
৪৩টি কেন্দ্র নিয়ে ভূমিসেবায় দৃষ্টান্ত স্থাপন করেছে সাতক্ষীরা জেলা
সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৭ মে, ২০২৬, ৩:৩৮ পিএম  আপডেট: ১৭.০৫.২০২৬ ৩:৪৩ পিএম  (ভিজিট : ৫২)
৪৩টি কেন্দ্র নিয়ে ভূমিসেবায় দৃষ্টান্ত স্থাপন করেছে সাতক্ষীরা জেলা
X

৪৩টি কেন্দ্র নিয়ে ভূমিসেবায় দৃষ্টান্ত স্থাপন করেছে সাতক্ষীরা জেলা

সাতক্ষীরা দেশের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ ভূমিসেবা কেন্দ্রের জেলা। এজেলায় ৪৩টি ভূমি সেবা কেন্দ্র রয়েছে। ভূমিসেবা জনগণের দোরগোঁড়ায় পৌছে দিতে ৭টি উপজেলা ভূমি অফিস, ২টি পৌর ভূমি অফিস ও ৫৬টি ইউনিয়ন ভূমি অফিস কাজ করে যাচ্ছে।


তিনদিন ব্যাপী ভূমিসেবা মেলা উপলক্ষে রোববার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন আয়োজিত প্রেস কনফারেন্সে জেলা প্রশাসক কাউসার আজিজ এসব কথা বলেন।


তিনি বলেন, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়নে আগামী ১৯ মে হতে ২১ মে পর্যন্ত তিন দিনব্যাপী জেলা প্রশাসনের কারযালয়েল সামনে ভূমিসেবা মেলার আয়োজন করা হয়েছে। মেলায় ১৬টি স্টল থাকবে।


স্টলগুলোতে নাগরিকদের সরাসরি ভূমিসেবা দেওয়া হবে। এছাড়া ভূমিসেবা সম্পর্কিত অভিযোগ গ্রহণ করে তাৎক্ষণিক সমাধানও দেওয়া হবে।


তিনি আরও বলেন, মেলার দ্বিতীয় দিনে সেমিনার অনুষ্ঠিত হবে। এদিন ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে ভূমি বিষয়ক কুইজ প্রতিযোগীতা অনুষ্ঠিত হবে। তৃতীয় দিন বিকেলে মেলায় পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান হবে।


এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ মঈনুল ইসলাম মঈন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রিপন বিশ্বাস, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শরীফ আসিফ রহমানসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মীরা।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy