
জামালপুরে ধান-চাল সংগ্রহ অভিযান শুরু
জামালপুরে সরকারি ভাবে বোরো ধান-চাল সংগ্রহ অভিযান শুরু হয়েছে।
রোববার দুপুরে সিংহজানী খাদ্য গুদামে ধান-চাল সংগ্রহ অভিযান উদ্বোধন করেন জামালপুর-৫ (সদর) সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক এডভোকেট শাহ্ মোঃ ওয়ারেছ আলী মামুন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজনীন আখতার, উপজেলা খাদ্য কর্মকর্তা ইসরাত আহামেদসহ মিলার, কৃষক ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
জেলা খাদ্য অফিস সূত্র জানায়, , চলতি বোরো মওসুমে জেলায় ৩৫ হাজার ৯৯৩ মেট্রিক টন চাল
সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। জেলায় চুক্তিবদ্ধ চালকল মালিকরা সরকার নির্ধারিত মূল্যে এসব চাল সরবরাহ করবেন।
চলতি মওসুমে জামালপুর জেলায় সরকারিভাবে ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১২ হাজার ৮৭৪ মেট্রিক টন। একজন কৃষক সর্বোচ্চ তিন টন করে ধান দিতে পারবেন।
এবার সরকারিভাবে প্রতিকেজি চাল ৪৯ টাকা এবং প্রতিকেজি ধান ৩৬ টাকা দরে ক্রয় করবে সরকার।