চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযান: ভারতীয় মদ ও গরু জব্দ

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

সারাবাংলা

চাঁপাইনবাবগঞ্জের সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মদ ও ১৪টি গরু জব্দ করেছে ৫৩ বিজিবির মহানন্দা

2026-05-18T18:20:11+00:00
2026-05-18T18:20:11+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযান: ভারতীয় মদ ও গরু জব্দ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৮ মে, ২০২৬, ৬:২০ পিএম   (ভিজিট : ৫৩)
৫৩ বিজিবির অভিযান
X

৫৩ বিজিবির অভিযান

চাঁপাইনবাবগঞ্জের সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মদ ও ১৪টি গরু জব্দ করেছে ৫৩ বিজিবির মহানন্দা ব্যাটালিয়ন। আজ সোমবার (১৮ মে) রাত ১টা থেকে সকাল ৭টা ৩০ মিনিট পর্যন্ত এই অভিযানগুলো পরিচালিত হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোররাতে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় ৬টি পৃথক অভিযান চালায়। অভিযানে ৩৫ বোতল ভারতীয় মদ এবং ১৪টি গরু উদ্ধার করা হয়।

বিওপি ভিত্তিক অভিযানের বিবরণ
মনোহরপুর বিওপি: শিবগঞ্জ থানাধীন দুর্লভপুর ইউনিয়নের মনোহরপুর গ্রাম থেকে ৩৫ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়। যার আনুমানিক সিজার মূল্য ৫২,৫০০ টাকা।

মাসুদপুর বিওপি: চাঁপাইনবাবগঞ্জ সদর থানাধীন পাকা ইউনিয়নের নিশিপাড়া গ্রাম থেকে ১টি গরু জব্দ করা হয়।

জহুরপুর বিওপি: সদর থানাধীন নারায়ণপুর ইউনিয়নের খলিফারচর এলাকা থেকে ৩টি গরু জব্দ করা হয়।

বাখেরআলী বিওপি: নারায়ণপুর ইউনিয়নের সোনাদিয়াচর এলাকা থেকে ৪টি গরু জব্দ করা হয়।

ফরিদপুর বিওপি: সদর থানাধীন উজিরপুর ইউনিয়নের কদমতলীচর এলাকা থেকে ৪টি গরু জব্দ করা হয়।

মনাকষা বিওপি: সদর থানাধীন সুন্দরপুর ইউনিয়নের কদমতলা এলাকা থেকে ২টি গরু জব্দ করা হয়।

বিজিবি জানায়, জব্দকৃত ১৪টি গরুর আনুমানিক বাজার মূল্য ৩৫,০০,০০০ (পঁয়ত্রিশ লক্ষ) টাকা। উদ্ধারকৃত মদ শিবগঞ্জ থানায় এবং গরুগুলো চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা দেওয়ার প্রক্রিয়াধীন রয়েছে।

চলতি মে মাসে ৫৩ বিজিবি তাদের দায়িত্বপূর্ণ এলাকায় বিভিন্ন অভিযানে এ পর্যন্ত সর্বমোট ৩৩টি ভারতীয় গরু এবং ৯৮ বোতল মদ জব্দ করেছে, যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৭২,৮৭,০০০ (বাহাত্তর লক্ষ সাতাশি হাজার) টাকা।

আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে গরু ও মাদক চোরাচালান প্রতিরোধে ৫৩ বিজিবি সংকল্পবদ্ধ। এ লক্ষ্যে সীমান্তের দুর্গম এলাকায় ও নদী পথে অতিরিক্ত বিশেষ টহল, চেকপোস্ট পরিচালনা এবং গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে।

— লেঃ কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএসসি (অধিনায়ক, ৫৩ বিজিবি)

চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের (৫৩ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএসসি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত সুরক্ষা নিশ্চিত করাসহ যেকোনো ধরনের অবৈধ চোরাচালান প্রতিরোধে বিজিবি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ঈদকে সামনে রেখে চোরাকারবারিদের তৎপরতা রুখে দিতে সীমান্তজুড়ে কঠোর নজরদারি বজায় রাখা হবে বলেও তিনি জানান।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy