বাকেরগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলা উদ্বোধন

বাকেরগঞ্জ ( বরিশাল)প্রতিনিধি

সারাবাংলা

জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনাঃ সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ এ প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় বরিশালের বাকেরগঞ্জে তিন দিনব্যাপী

2026-05-20T13:43:39+00:00
2026-05-20T13:43:39+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বাকেরগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলা উদ্বোধন
বাকেরগঞ্জ ( বরিশাল)প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২০ মে, ২০২৬, ১:৪৩ পিএম   (ভিজিট : ৮৫)
বাকেরগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলা উদ্বোধন
X

বাকেরগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলা উদ্বোধন

জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনাঃ সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ" এ প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় বরিশালের বাকেরগঞ্জে তিন দিনব্যাপী ভূমি সেবা উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (১৯ মে) সকাল সাড়ে ১০ টায় প্রধানমন্ত্রীর তারেক রহমান ভার্চুয়ালি এ মেলার উদ্বোধন করেন। উপজেলা প্রশাসনের আয়োজনে এবং ভূমি অফিসের অংশগ্রহনে উপজেলা ভূমি অফিস চত্বরে এ মেলা অনুষ্ঠিত হয়। 

মেলা প্রাঙ্গনে ভূমি সহায়তা কেন্দ্রের ২ টি স্টলসহ ভূমি বিষয়ক পরামর্শের ৪ টি স্টল স্থাপন করা হয়েছে। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন চন্দ্র পালের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি তন্ময় হালদার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা খন্দকার আমিনুল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ কামরুজ্জামান, পৌর বিএনপির সভাপতি নাসির উদ্দিন জোমাদ্দার সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন তালুকদার শাহীন,  সাংবাদিক গোলাম মোস্তফা তুহিন, মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি সাংবাদিক জিয়াউল হক আকন, মহসিন হোসেন মোল্লা, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, ভূমি সেবা প্রত্যাশী বিভিন্ন ব্যক্তি উপস্থিত ছিলেন। 

মেলায় তাৎক্ষণিকভাবে ভূমির ই-নামজারী, ভূমি উন্নয়ন কর পরিশোধ, জমা খারিজ, মিউটেশনসহ ভূমি বিষয়ক আইনি পরামর্শ প্রদান করা হয়।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy