পাবনার খাবার কিনে দেওয়ার প্রলোভনে স্কুল ছাত্রীকে ধর্ষণ

স্টাফ রিপোর্টার, পাবনা

সারাবাংলা

পাবনার চাটমোহরে ঘর ঝাড়ু দেওয়ার বিনিময়ে খাবার কিনে দেওয়ার লোভ দেখিয়ে পঞ্চম শ্রেণিতে পড়ুয়া এক স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে আব্দুল জলিল (৬০) নামের এক বৃদ্ধের বিরুদ্ধে।

2026-05-21T10:23:03+00:00
2026-05-21T10:23:03+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
পাবনার খাবার কিনে দেওয়ার প্রলোভনে স্কুল ছাত্রীকে ধর্ষণ
স্টাফ রিপোর্টার, পাবনা
প্রকাশ: বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬, ১০:২৩ এএম   (ভিজিট : ৬৪)
ফাইল ছবি
X

ফাইল ছবি

পাবনার চাটমোহরে ঘর ঝাড়ু দেওয়ার বিনিময়ে খাবার কিনে দেওয়ার লোভ দেখিয়ে পঞ্চম শ্রেণিতে পড়ুয়া এক স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে আব্দুল জলিল (৬০) নামের এক বৃদ্ধের বিরুদ্ধে।

মঙ্গলবার (১৯ মে) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার ডিবিগ্রাম ইউনিয়নের কামালপুর কুমারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত বৃদ্ধ ওই গ্রামের মৃত মিয়াজান প্রামাণিকের ছেলে। ভুক্তভোগী ওই শিশু স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী। এ ঘটনায় রাতেই ধর্ষণের শিকার ওই শিশুর মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন।

মামলা ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় ওই শিশুকে তার মা বাড়ির অদূরের দোকান থেকে কয়েল আনতে পাঠায়। এ সময় সম্পর্কে প্রতিবেশী দাদা আব্দুল জলিল শিশুটিকে খাবার জিনিসের লোভ দেখিয়ে তার ঘর ঝাড়ু দেওয়ার কথা বলে। পরে শিশুটি ঘর ঝাড়ু দিতে গেলে, পেছন থেকে জাপটে ধরে এবং মুখ চেপে ধরে ওই শিশুকে জোরপূর্বক ধর্ষণ করে আব্দুল জলিল। এ সময় ওই বাড়িতে কেউ ছিল না।

এরপর ওই শিশুটি দোকানে না গিয়ে কাঁদতে কাঁদতে বাড়িতে ফিরে যায় এবং তার পরিবারকে ঘটনাটি খুলে বলে। রাতে মেয়েটির মা বাদী হয়ে অভিযুক্ত আব্দুল জলিলের বিরুদ্ধে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। এদিকে ঘটনার পর এলাকা থেকে পালিয়ে যায় অভিযুক্ত আব্দুল জলিল।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, শিশুটির মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। শিশুটির ডাক্তারি পরীক্ষার জন্য বুধবার পাবনা ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে।

অভিযুক্ত আব্দুল জলিল পলাতক থাকায় তাকে আটক করা সম্ভব হয়নি। তবে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে বলে জানান ওসি।




  বিষয়:   পাবনা  চাটমোহর  ধর্ষণ 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy