‘চিৎকার শুনেছিলাম, কিন্তু বুঝতে পারিনি সেটা ছিল রামিসার’

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

রামিসাকে স্কুলে পাঠানোর প্রস্তুতি নিচ্ছিলেন মা। কিন্তু হঠাৎ দেখেন ঘরে নেই সে। তাকে খোঁজাখুঁজির সময় চিৎকারের একটি শব্দও

2026-05-21T17:49:20+00:00
2026-05-21T17:49:20+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
‘চিৎকার শুনেছিলাম, কিন্তু বুঝতে পারিনি সেটা ছিল রামিসার’
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬, ৫:৪৯ পিএম   (ভিজিট : ৬৫)
রামিসার মা পারভীন আক্তার
X

রামিসার মা পারভীন আক্তার

রামিসাকে স্কুলে পাঠানোর প্রস্তুতি নিচ্ছিলেন মা। কিন্তু হঠাৎ দেখেন ঘরে নেই সে। তাকে খোঁজাখুঁজির সময় চিৎকারের একটি শব্দও শুনেছিলেন। কিন্তু বুঝতে পারেননি সেই চিৎকার ছোট্ট রামিসার ছিল।

আজ বৃহস্পতিবার (২১ মে) গণমাধ্যমকে এভাবেই কথাগুলো বলছিলেন ধর্ষণ ও নির্মম হত্যার শিকার সাত বছরের শিশু রামিসার মা পারভীন।
 
তিনি বলেন, ‘আমি রামিসাকে স্কুলে পাঠানোর প্রস্তুতি নিচ্ছিলাম। ওকে বলছিলাম, দাঁত ব্রাশ করে মুখ ধুয়ে স্কুল ড্রেস পরতে। এরপর ও পাশের রুমে যায় দাঁত ব্রাশ করতে। রামিসার বড় বোন তখন চাচার বাসায় যাচ্ছিল। রামিসাও তার পেছনে যেতে চাইলে বড় বোন তাকে বাসায় থাকতে বলে। তখন রামিসা দরজার ভেতরেই ছিল। পরে দরজা খোলার সঙ্গে সঙ্গেই ওকে টান দিয়ে নিয়ে যায়।’
 
পারভীন আরও বলেন, ‘ঘটনার পর সেখানে (উল্টো পাশের দরজা) একটা জুতা ছিল, আরেকটা ছিল না। এরপর দেখি ওর বড় বোন চাচার বাসা থেকে একাই আসছে। তখন আমার সন্দেহ হলো, আমি একটা চিৎকারও শুনেছি। কিন্তু বুঝতে পারিনি, ওই চিৎকার রামিসার ছিল। ভাবছিলাম পাশের ফ্ল্যাটের অন্য কোনো বাচ্চার চিৎকার।’
 
সন্দেহ হওয়ার পরই দরজায় বারবার ধাক্কা দিলেও কেউ খোলেনি জানিয়ে তিনি বলেন, ‘ওই পুরুষের সঙ্গে আমাদের তেমন পরিচয় কিংবা কথা হয়নি।’

প্রসঙ্গত, গত মঙ্গলবার সকালে মিরপুরের পল্লবীর একটি ফ্ল্যাটের খাটের নিচ থে্রাকে শিশু রামিসার মস্তকবিহীন দেহ এবং পরে বাথরুম থেকে খণ্ডিত মাথা উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় পল্লবী থানায় একটি হত্যা মামলা হয়।
 
প্রধান আসামি সোহেল রানার স্ত্রী স্বপ্না আক্তারকে প্রথমে আটক করা হয়। পরে মূল অভিযুক্ত সোহেলকে গ্রেফতার করে পুলিশ। রামিসাকে ধর্ষণের পর গলাকেটে হত্যার ঘটনায় গতকাল আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দেয় সোহেল রানা।





Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy