রাণীনগরে বজ্রপাতে তিনজনের মৃত্যু

নওগাঁ প্রতিনিধি

সারাবাংলা

নওগাঁর রাণীনগরে বজ্রপাতে তিনজনের মৃত্যু হয়েছে।নিহত তিনজনের মধ্যে দুই কৃষক ফসলের মাঠে ধান কাটতে গিয়ে ও এক যুবক

2026-05-21T18:07:09+00:00
2026-05-21T18:07:09+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
রাণীনগরে বজ্রপাতে তিনজনের মৃত্যু
নওগাঁ প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬, ৬:০৭ পিএম   (ভিজিট : ৬০)
রাণীনগরে বজ্রপাতে তিনজনের মৃত্যু
X

রাণীনগরে বজ্রপাতে তিনজনের মৃত্যু

নওগাঁর রাণীনগরে বজ্রপাতে তিনজনের মৃত্যু হয়েছে। 

নিহত তিনজনের মধ্যে দুই কৃষক ফসলের মাঠে ধান কাটতে গিয়ে ও এক যুবক মাঠে গরু আনতে গিয়ে বজ্রপাতে মারা গেছেন। 

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলার পারইল গ্রামের জ্যাঠা মাঠে ও গুয়াতা আটনিতাপাড়া গ্রামের মাঠে এই মৃত্যুর ঘটনাটি ঘটে।

নিহত তিনজন হলেন, উপজেলার পারইল ফকিরপাড়া গ্রামের মৃত আসাদ ফকিরের ছেলে আক্কাস ফকির (৫৮) ও আমিনুরের ছেলে তারেক ফকির (২৪) এবং গুয়াতা আটনিতাপাড়া গ্রামের হাশেম তালুকদারের ছেলে নয়ন তালুকদার (২৬)। কৃষক আক্কাস ফকির ও তারেক ফকির সম্পর্কে দু’জন দাদা-নাতী। বজ্রপাতে তিনজনের মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমেছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে উপজেলার পারইল গ্রামের জ্যাঠা মাঠে ওই গ্রামের এক ব্যক্তির জমিতে আক্কাস ফকির ও তারেক ফকির শ্রমিক হিসেবে ধান কাটার কাজ করছিলেন। ধান কাটার সময় বেলা ১১টার দিকে বৃষ্টির সাথে বজ্রপাত হলে সেখানেই তাদের দুইজনের মৃত্যু হয়।

এছাড়া বেলা ১১টার দিকে বৃষ্টি পড়ার সময় গুয়াতা আটনিতাপাড়া গ্রামের যুবক নয়ন তাকুলদার মাঠ থেকে গরু আনতে যান। এরপর থেকে সে আর বাড়ি ফিরেনি। বিকেলে স্থানীয় লোকজন মাঠে গিয়ে দেখতে পান বজ্রপাতে যুবক নয়ন তাকুলদার মারা গেছেন।

রাণীনগর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মৃত ব্যক্তির পরিবার পাচ্ছেন ২০ হাজার টাকা করে আর্থিক সহায়তা। এ বিষয়ে নিশ্চিত করেছেন রাণীনগর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নজরুল ইসলাম। 

তিনি বলেন, বজ্রপাতে ৩ জনের খবর পাওয়া মাত্রই জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও স্যারের নির্দেশে প্রতিটি মৃত ব্যক্তির পরিবারকে বিশ হাজার টাকা করে সহায়তা প্রদান করা হয়েছে। 

বিষয়টি নিশ্চিত করে রাণীনগর থানার ওসি মো. জাকারিয়া মন্ডল বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। এ ঘটনায় থানায় ইউডি মামলা হয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy