প্রকাশ: শুক্রবার, ২২ মে, ২০২৬, ৩:৪১ পিএম (ভিজিট : ৩১)

X
ছবি: প্রতিনিধি
নোয়াখালী হাতিয়ায় দুদিন ব্যাপী জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার চরকিং ইউনিয়ন পরিষদ কার্যালয়ে আনুষ্ঠানিক ভাবে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আ: জব্বার, চরকিং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নাঈম উদ্দিন আহম্মেদ, সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো: ইউছুফ, মাহবুবুর রহমান সহ বিভিন্ন বিদ্যালয়ের প্রধান ও সহকারী শিক্ষকরা।
প্রতিবছরের ন্যায় চরকিং ইউনিয়ন পরিষদের উদ্যোগে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে ইউনিয়নের ৩৪ টি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় একহাজার শিক্ষার্থী অংশ গ্রহন করেন। তাতে আউটডোরে খেলাদুলাই ১২ টি কেটাগরি ও ইনডোরে একক নাটক, গল্প, উপস্থিত অভিনয় সহ ১০ কেটাগরিতে প্রতিযোগিতা হয়।
প্রথমদিন নির্ধারিত মাঠে বালক ও বালিকাদের অংশগ্রহনে ১০টি কেটাগরিতে প্রতিযোগিতা হয়। দ্বিতীয় দিন করা হয় সাংস্কৃতি প্রতিযোগিতা। তাতে মোট ২২টি ইভেন্টে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করা ৬৬ জনের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। প্রতিযোগিতার দুই দিনই চরকিং ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য দুপুরের খাওয়ারের ব্যবস্থা করা হয়।
এই বিষয়ে চরকিং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাঈস উদ্দিন বলেন, কোমলমতি শিক্ষার্থীদের পড়া লেখায় আরো বেশি আগ্রহী করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। প্রতি বছর ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে ইউনিয়নের প্রতিটি বিদ্যালয়ের অংশগ্রহনে এই প্রতিযোগিতা হয়ে থাকে।